বুধবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » আদিবাসী তরুণীকে গুলশানে ধর্ষণ
আদিবাসী তরুণীকে গুলশানে ধর্ষণ
অনলাইন ডেস্ক :: আজ বুধবার ১৩ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে এক গৃহকর্মী আদিবাসী গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে গৃহকর্তা।
জানা যায়, পরিচিত এক নারীর মাধ্যমে অভিযুক্ত ইউসুফের বাসায় কাজ নেন ওই কিশোরী।
কিশোরীর পরিচিত ওই নারী জানান, ইউসুফ ও তার স্ত্রী চাকরিজীবী। গত ২৬ জানুয়ারি গৃহকর্মী হিসেবে ওই কিশোরী তাদের বাসায় কাজ শুরু করে। আজ বুধবার সকাল ৯টার দিকে স্ত্রী কাজে বেরিয়ে গেলে ইউসুফ গৃহকর্মী তরুণীকে দুই দফায় ধর্ষণ করে। পরে ইউসুফের স্ত্রীকে খবর দেওয়া হলে তিনি গিয়ে কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া ধর্ষণের অভিযোগে একজন নারীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল গুলশানে। আমরা গুলশান থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনা সত্য। মেয়েটা ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আসামী পলাতক। তবে, তাকে ধরার জন্য অভিযান চলছে।
এ ব্যাপারে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি। সূত্র : বিডি২৪লাইভ





গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে
খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি