শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে আধুনিকতার ছোয়া লাগাতে চান খান মো. আবু বকর সিদ্দিকী
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে আধুনিকতার ছোয়া লাগাতে চান খান মো. আবু বকর সিদ্দিকী
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে আধুনিকতার ছোয়া লাগাতে চান খান মো. আবু বকর সিদ্দিকী

---পটুয়াখালী প্রতিনিধি ::জাতীয় সংসদ নির্বাচনের পর হেমন্তের হিম হিম উষ্ণ বাতাসের আগমনে আগামী মার্চ মাসে দেশব্যাপী উপজেলা নির্বাচনের লক্ষে পটুয়াখালীর মিজাগঞ্জে হাজারো সাধারন মানষগুলোর ভালবাসায় সিক্ত বন্ধন ছিড়তে রাজি না বলেই ভালবাসার মানুষগুলো যেমনি তাকে পাশে রাখতে চান-তেমনি উপজেলা চেয়ারম্যান হিসেবে ভালবাসার মানুষগুলোর পাশে থাকতে চান এবং মির্জাগঞ্জ উপজেলায় আধুনিকতায় ছোয়া লাগাতে চান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
২০১৪ সালের মার্চে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও দলের সমর্থন নিতে হয়েছে প্রার্থীদের। সেক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মোঃ হারুন-অর-রশিদকে মির্জাগঞ্জে দলীয় ভাবে মনোনয়ন দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী বিপুল ভোটে জয়ী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। মির্জাগঞ্জ উপজেলাটি ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এবং উপজেলায় মোট প্রায় ২ (দুই) লক্ষ জনসংখ্যার ৯১,১৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৪৫,৬৭৪ জন এবং ৪৫,৪৮৭ মহিলা ভোটার রয়েছে।
উপজেলার সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, সরকারি সহযোগীতায় সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম বাস্তবায়নসহ গরীব অসহায় মানুষের কল্যানে তিনি নিজস্ব অর্থায়নে প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রেখেছেন। তাই এবারের উপজেলা নির্বাচনে তাকে দলীয় ভাবে মনোনয়ন দেয়ার দাবী জানান।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ঢাকাস্থ সেগুন বাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে গত ২০১৭ সালের ৩১ অক্টোবর বিকালে ঢাকাস্থ জয়বাংলা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি শীর্ষক’আলোচনা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় সরকারের সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মাননা দেওয়া হয় মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকীকে। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, উপজেলা পরিষদের মাধ্যমে জনগনকে সেবা প্রদানসহ অন্যান্য কার্যাবলি সফলতার সঙ্গে পরিচালনায় বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

খান মোঃ আবু বকর সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর আর্দশের একজন কর্মী হয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে চেষ্টা করেছি মানুষের সহযোগিতা করতে। গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এ উপলজোর মানুষ আমাকে বিপুল ভোট জয়ী করেছেন। তাই এ নির্বাচনে উপজেলার জন্য একজন শক্ত নৌকার মাঝি হিসেবে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমি মনোনয়ন পাবার আশা করছি। যদি এ জনপদের কল্যানে আমার ভূমিকা থাকে অবশ্যই মানুষ আমাকে সাদরে গ্রহন করবে এ আমার বিশ্বাস। তবে আমার অবস্থান অত্যন্ত পরিস্কার- মাদক, চোরাকারবারী সন্ত্রাসীর বিরুদ্ধে আমি প্রতিবাদের ব্যাপারে অতীতে পিছিয়ে ছিলাম না, ভবিষ্যতেও পিছু হটবো না। তিনি আরো বলেন, গত ৫ বছরে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির এমপি থাকার পরও উপজেলা চেয়ারম্যান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায়মির্জাগঞ্জে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। চেয়ারম্যান হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭০ কিলোমিটার রাস্তা পাকাকরনসহ দক্ষিনাঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ন বরগুনা-চান্দুখালী-সুবিদখালী-কাঠালতলী-বাকেরগঞ্জ মহাসড়কটির দুই লেনের কাজও শেষের পথে। এছাড়াও উপজেলায় চলমান কাজ নিয়ে প্রায় ৪শত কোটি টাকার কাজ হয়েছে মির্জাগঞ্জে।যা মির্জাগঞ্জের সাধারন জনগনের ভালবাসার ফল সরুপ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)