শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জয়পুরহাট » ভালোবাসা ভাগাভাগি করল হরিজন শিশুরা
প্রথম পাতা » জয়পুরহাট » ভালোবাসা ভাগাভাগি করল হরিজন শিশুরা
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালোবাসা ভাগাভাগি করল হরিজন শিশুরা

---জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটে এবার ভিন্ন আঙ্গিকে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করল হরিজন সম্প্রদায়ের শিশুরা। তাদের সাথে ভালোবাসা দিবস উদযাপনে এগিয়ে আসে স্থানীয় সামাজিক সংগঠন পাশে আছি আমরা।

আয়োজন করা হয় ‘ভালোবাসা ভাগাভাগি’ শিরোনামে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলোনিতে সকাল থেকে অনুষ্ঠানস্থলে ভিড় জমায় হরিজন সম্প্রদায়ের শিশুরা।

পরে সব শিশুর হাতে দেয়া হয় খাতা কলম আর চকলেট। আর তা পেয়ে উচ্ছ্বসিত এখানকার শিশুরা। আর ঘর থেকে ঘোমটার আড়ালে তা উপভোগ করেন শিশুদের মায়েরা।

এই আয়োজন প্রসঙ্গে পাশে আছি আমরা সভাপতি খ ম আরাফ রহমান বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসায় রঙিন হবে পুরো বিশ্ব। ভালোবাসা হতে হবে সার্বজনীন।

‘যাদের শ্রমে ঘামে আমরা ভালো থাকি সমাজে তাদের পরিচয় মেথর, হরিজন নামে। কিন্তু বিনিময়ে তারা শুধু অবহেলাই পান। তাদের সাথে ভালোবাসা ভাগাভাগি করতেই এ আয়োজন।’

এ আয়োজকদের ধন্যবাদ জানান হরিজন সম্প্রদায়। আয়োজকদের দুইহাত তুলে নমস্কার জানিয়ে হরিজন সর্দার সুধির বলেন, ‘এমন তো কেউ করেনি কখনো। খুব ভাল লাগছে। বাচ্চারা খুব খুশি।’।

পাশে আছি আমরা সাংগঠনিক সম্পাদক গোলাম সাকলাইন সিজার বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত সব শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে তাদের পুরস্কৃত করা হয়। তারা যখন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল তখন তাদের ভালোলাগা দেখে আমাদের অনেক অনেক ভালো লাগছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন পাশে আছি আমরা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিয়া আভা প্রাপ্তি, সাবরিনা আক্তার লোপা।

হরিজন কলনির দেবের মা ও যেন জেগে উঠেছিলেন ভালোবাসার ছোঁয়ায়। মানুষটি ভালবাসা জানালেন শুধু দুটি বাক্যে। বললেন, অন্তর থেকে তোমাদের অভিনন্দন। শুভ ভালোবাসা দিবস।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)