মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে বৃদ্ধাকে ধর্ষণ
রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে বৃদ্ধাকে ধর্ষণ
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে বৃদ্ধ স্বামীকে বেঁধে রেখে এক বৃদ্ধাকে (৬৫) ধর্ষণ করেছে দুই যুবক। সোমবার ভোরে নগরের রাজপাড়া থানার চৈতিরবাগান এলাকায় এ ঘটনায় ধর্ষিত বৃদ্ধা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুই যুবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো : নগরের শাহমখদুম থানার খিরশিন টিকর মহল্লার বাবুর ছেলে তুষার আলী (১৯) ও সিলিন্দা মহল্লার জহিরুলের ছেলে শিমুল হাসান (১৯)। সোমবার বিকালে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তুষার ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রবিবার রাতে তুষার ও শিমুল নগরীর চৈতিরবাগান এলাকায় পুকুর পাড়ে যায়। এরপর খুব ভোরে বৃদ্ধকে ঘরের মধ্যে বেঁধে রেখে তার বৃদ্ধা স্ত্রীকে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর চলে যায় দুই যুবক। এরপর বৃদ্ধা তার স্বামীকে উদ্ধার করে। এ ঘটনায় সকালে স্বামী ও স্ত্রী থানায় মামলা করেন। ওই দুই যুবক ছিনতাইসহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
ধর্ষণের অভিযোগ পাওয়ার পর থেকে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। এরপর বিকালে তুষার ও শিমুলকে গ্রেফতার করা হয়। এছাড়া ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ডাক্তারী পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ওসি জানান।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা