শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অপহৃত স্কুলছাত্রী জাবির হল থেকে উদ্ধার
আত্রাইয়ে অপহৃত স্কুলছাত্রী জাবির হল থেকে উদ্ধার
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থেকে অপহৃত স্কুলছাত্রীকে অপহরণের পাঁচ দিন পর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে উদ্ধার করেছে র্যাব। পরে মেয়েটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরিয়ার জানান, গত ২৩ ফেব্রুয়ারি সকালে নওগাঁর আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও একই উপজেলার কাশিয়া বাড়ি গ্রামের রহিদুল ইসলামের মেয়ে মিজানা শারমিনকে (১৪) অপহরণ করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা ছাত্রী হল থেকে উদ্ধার করা হয়। পরে মিজানা শারমিনকে নাটোর র্যাব ক্যাম্পে নিয়ে এসে তার মা তানিয়া বেগমের কাছে হস্তান্তর করা হয়। অপহরণের প্রধান আসামি পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাবের ওই কর্মকর্তা।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল