শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » ব্রহ্মপুত্রের চর জুড়ে ফসলের বিপ্লব
প্রথম পাতা » কৃষি » ব্রহ্মপুত্রের চর জুড়ে ফসলের বিপ্লব
রবিবার ● ৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্রের চর জুড়ে ফসলের বিপ্লব

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্রের চরের কৃষকরা রবি ফসলের বিপ্লব ঘটিয়েছেন। ক্রমশ পাল্টে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর চিত্র। নদী হারাচ্ছে তার বৈশিষ্ট্য। শুস্ক মৌসুমে ব্রহ্মপুত্রর বুকে জেগে উঠা চরের অস্তিত্ব স্বাভাবিক মনে হলেও তা এখন ভিন্নরূপ ধারণ করেছে। খরস্রোতা ব্রহ্মপুত্র এখন যেন মরুভূমি। ইতিমধ্যেই নদীতে জেগে উঠা অনেক চরের বিস্তৃতি বৃদ্ধির পাশাপাশি তা স্থায়ী চরে পরিণত হয়েছে। এক সময় ব্রহ্মপুত্র ছিল এ অঞ্চলের মানুষের দুঃখের কারণ। আর এখন সেই নদীর বালু চরে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষক তাদের ভাগ্য পরিবর্তন করছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরে আমন ও বোরো ধানের আবাদ না হলেও রবি ফসলের চাষ করে বাম্পার ফলন পাচ্ছে কৃষক। গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে এই চর গুলোতে বন্যার পানি না ওঠায় চরবাসি সেখানে স্থায়ী বসতি গড়েছে। কিছুদিন আগেই ছিল। যখানে জনবসতিহীন দুর্গম চর এখন সেখানে বসেছে প্রাণের মেলা। এখন দেখা মেলে চোখ ধাঁধাঁনো বর্ণিল সবুজ ফসলের সরব উপস্থিতি। নাব্যতা সংকট প্রমত্তা ব্রহ্মপুত্র নদের বেহাল দশাই কৃষকের ভাগ্য উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে। এক সময়ের ধু-ঁধুঁ সাদা বালুচর গুলোতে পলিমাটির স্তর পড়ে এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। বৈদ্যুতিক সেচ ব্যবস্থা না থাকলেও স্যালো মেশিন বা অগভীর নলকুপের সাহায্যে জমিতে পানি সেচ দিয়ে অসম্ভবকে সম্ভব করেই বালুচরে ভুট্রা, গম, জব, চিনা, কাউন, কালোজিরা, কুমড়া, লাউ, টমেটো, মুলা, আলু, পালংশাক, লালশাক, বেগুন, পিয়াজ, মরিচ, শসা, শিম, করলা, গাজর, ধনিয়া বিভিন্ন শাকসবজি সহ বিভিন্ন অর্থকরী ফসলের বিপ্লব ঘটিয়েছে কৃষকরা।
গাড়ামারা চরের কৃষক রবিউল ইসলাম জানান, তিনি গত বছর এক একর জমি থেকে ১২০ মণ ভুট্টা ঘরে তুলেছেন। এবার তিনি ওই জমিতে আরো বাম্পার ফলনের আশা করছেন। কৃষক আব্দুর রাজ্জাক প্রায় ৩০ বছর আগে তাদের পূর্ব পুরুষদের ভেঙ্গে যাওয়া জমিতে নতুন উদ্যমে চাষ শুরু করেছেন। তিনি জানান, প্রথম দিকে চরের জমিতে শুধু কালাই, চিনা, কাউন, বাদাম, তিলের চাষ করলেও এখন রীতিমতো ভুট্টা, গম চাষ করেছি। আর এ থেকে অনেক অর্থ আয় করছেন এখন তাদের কোন অভাব নেই।
গাইবান্ধার সাঘাটা উপজেলার এ চরগুলোর পূর্বে জামালপুর জেলার ইসলামপুর ও দক্ষিণে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সীমানা জুড়ে জেগে উঠেছে এসব চর। কিন্তু জেগে ওঠা এই সকল জমির সঠিক কোন পরিসংখ্যান কিংবা তথ্য স্থানীয় কৃষি দপ্তরগুলোতে নেই। এমনকি এসমস্ত জমির ভোগ দখলকারীরাও জানে না তাদের জমি গুলোর সঠিক পরিমাপ ও সীমানা কোথায়। পাতিলবাড়ী চরের কৃষক পূর্ব পুরুষদের স্মৃতি জড়ানো জমির আইলে বসে থাকা মনির হোসেন (৫৫) জানালেন, কৈশর বয়সে এই সব জমি ব্রহ্মপুত্রতে বিলিন হয়েছিল। বিলিন হওয়া জমি গুলো আবারো জেগে উঠে আবাদি জমিতে পরিণত হতে পারে তা তিনি কখনো ভাবেননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্ত রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম সম্প্রতি চর গুলো ঘুরে কৃষকদের এসব ক্ষেত দেখে বলেন, মুল ভুখন্ডের জমির চেয়ে এসব চরের জমির ফসলের ফলন অনেক বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। চরের জমিতে কৃষকরা এমন ফসল ফলাবে কল্পনা করা যায় না। এখনও যে সব জমি পরিত্যক্ত রয়েছে সে গুলো চাষের আওতায় আনা হলে এসব চরে ভুট্টা ও গম চাষে অপার সম্ভাবনা রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)