শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
প্রথম পাতা » গাইবান্ধা » চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
সোমবার ● ৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

---গাইবান্ধা প্রতিনিধি :: ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের আওতায় স্থানীয় সম্প্রসারণ লিফ কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধা জেলা লিভ ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আজ সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা লিভ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, উপদেষ্টা আব্দুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৫ সালের অক্টোবর মাসে জেলার ৭৪টি ইউনিয়নে মৎস্য অধিদপ্তর কর্তৃক উপজেলা মৎস্য চাষ ব্যবস্থাপনা কমিটি লিফকর্মী নিয়োগ করেন। সামান্য ২ হাজার টাকা পারিশ্রমিকে তারা চাকরি করে আসছে। দিন দিন দ্রব্য মূল্যের বাজার উর্দ্ধগতি হওয়ায় এই বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহে কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই বক্তারা তাদের চাকরি স্থায়ী করণের জন্য প্রধানমন্ত্রী ও মৎস্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জোর দাবি জানান। তারা আরও বলেন, তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে পৃথিবীর ৪র্থ স্থানে রয়েছে।

খাদ্যে ভেজাল প্রতিরোধে গাইবান্ধায় মানববন্ধন

গাইবান্ধা :: ‘দাবি মোদের একটাই, ভেজালমুক্ত খাদ্য চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্যে ভেজাল প্রতিরোধে আজ সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে টিআইবি’র উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এবং স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন শে¬াগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধনে টিআইবি, স্বজন এবং সনাকের সদস্যরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সনাক জেলা সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, টিআইবির এরিয়া ম্যানেজার মোরশেদ আলম প্রমুখ। বক্তারা খাদ্যে ভেজাল প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগের দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)