শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ডাক্তারের ভুল অপারেশনে জাবি ছাত্রী জ্যোতির জীবন সংকটাপন্ন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ডাক্তারের ভুল অপারেশনে জাবি ছাত্রী জ্যোতির জীবন সংকটাপন্ন
বুধবার ● ৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাক্তারের ভুল অপারেশনে জাবি ছাত্রী জ্যোতির জীবন সংকটাপন্ন

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ শামীমা ক্লিনিকের সত্বাধিকারী ডাঃ শামীমা সুলতানা ক্যান্সার রিপোর্ট না বুঝেই আন্দাজে ওভারিতে থাকা দুই কেজি ওজনের টিউমার অপারেশন করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ও পাঁচ পাঁচ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশের উদিয়মান সঙ্গিতশিল্পি জ্যোতিকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তার জীবন এখন সংকটাপন্ন, অসহায় পিতা চিকিৎসার সাহায্যের জন্য ঘুরছে দ্বারে দ্বারে। প্রতিভাবান জ্যোতি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ক্যান্সার সম্পর্কে কোন জ্ঞান না থাকায় রিপোর্টে স্পষ্ট উল্যেখ থাকলেও ডাঃ শামীমা তা বুঝতে পারে নাই। শুধু টাকার লোভে না বুঝেই হাতুড়ে ডাক্তারের ন্যায় ক্যান্সারের রুগিকে অপারেশন করায় জ্যোতির দেহে দানা বেধে থাকা মরণ ব্যাধি ক্যান্সার ছড়িয়ে পড়ায় শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সারের জীবনু ছড়িয়ে পড়ে। অজ্ঞতা ও ভুল চিকিৎসার কারনে জ্যোতিকে বাঁচার জন্য প্রতিটি মুহুর্তে মৃত্যুর সাথে যুদ্ধ করতে হচ্ছে। জ্যোতির চিকিৎসায় ইতোমধ্যে ২৬ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, আরও ২৫ লক্ষ টাকা লাগবে, গরীর অসহায় পিতার দ্বারা কোনভাবেই সম্ভব হচ্ছেনা জ্যোতির চিকিৎসা চালিয়ে যাওয়া। জানা গেছে, ঝিনাইদহের আদর্শপাড়ার অধ্যক্ষ করিম উদ্দিন সড়কের মোঃ আঃ রউফ এর মেয়ে জ্যোতি (২৪) পেটের নীচের অংশে ব্যথা এবং পেটে ফোলা টিউমার সাদৃশ কিছু একটা অনুভব করে এবং গাইনি সমস্যা মনে করে ২০১৭ সালের ৩০ অক্টোবর ঝিনাইদহের চুয়াডাঙ্গা স্ট্যান্ডের অগ্নিবীণা সড়কে অবস্থিত বহুতলবিশিষ্ট নিজ ভবনে শামীমা ক্লিনিকের সত্বাধিকারী গাইনি বিশেষজ্ঞ ডাঃ শামীমা সুলতানার নিকট যায়। আল্ট্রাসাইন্ডসহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ডাঃ শামীমা জানায় তলপেটের বামদিকে চর্বি অংশে একটি লাইফোমা আছে যা খুবই ছোট অপারেশন, এটা করলেই ঠিক হয়ে যাবে। রুগির লোকজন তার পরামর্শে রাজি হয়ে যায়। তারপরেও সে রুগিকে উন্নত পরীক্ষা নিরীক্ষার জন্য কুষ্টিয়ার সনো প্লাস নামক ডায়াগনেষ্টিক সেন্টারে থ্রি-ডি রঙ্গিন আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যানসহ কয়েকটি টেষ্ট করে আনতে বলে। ৩১-১০-১৭ তারিখে টেষ্টের রিপোর্ট দেখে বলে দেরি করা যাবে না, আগামিকালই অপারেশন করতে হবে, ৩৫ হাজার টাকা লাগবে। টাকা যোগাড় করতে একদিন দেরি হওয়ায় ২-১১-১৭ তারিখে জ্যোতিকে অপারেশনের জন্য ডাঃ শামীমা সুলতানা এর অধীনে শামীমা ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের পূর্বে নিজের ক্লিনিক ও কুষ্টিয়ার বিভিন্ন ধরনের টেষ্ট রিপোর্ট থাকা সত্বেও আবারও ইসিজি ও রক্তের বিভিন্ন ধরনের টেস্ট করতে বলে এবং সেগুলো করানো হয়। অপারেশন করল গাইনি বিশেষজ্ঞ ডাঃ শামীমা, অবসে ছিলো ডাঃ রেজা সেকেন্দার এবং সেলাই করেছিলো শামীমা ক্লিনিকের ম্যানেজার এনামুল হক। রিপোর্ট দেখে বলেছিলো লাইফোমা কিন্তু অপারেশনের পর বলল দুই কেজি ওজনের টিউমার পাওয়া গেছে যা জ্যোতির বাম অভারিতে ছিলো। রুগির লোকদেরকে টিউমার দেখিয়ে বলে টিউমারে ক্যান্সারের জিবানু থাকতে পারে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হবে ২ হাজার টাকা লাগবে। ১৩-১১-২০১৭ তারিখে রিপোট আসলে জ্যোতির বাবাকে ফোনে ডেকে নিয়ে বায়োপসি রিপোর্ট দেখে ডাঃ শামীমা বলে “ওকে ফাইন, আপনার ভাগ্য ভালো, কোন সমস্যা নেই”। কিন্তু ঐ রিপোটে কম্পিউটার টাইপে স্পষ্ট উল্যেখ ছিলো মরণ ব্যাধি ক্যান্সারের কথা যা ডাঃ শামীমা হয়ত খেয়াল করে দেখে নাই বা রিপোট বুঝেই না। রুগি পূর্বের থেকে আরো বেশি অসুস্থ হতে থাকায় অবারও ডাঃ শামীমা’র নিকট নিয়ে যায়। কিছু ঔষধপত্র লিখে দিলো কিন্তু অবস্থার কোন উন্নতি হলো না বরং রুগির অবস্থা দিনকে দিন খরাপ হতে থাকে। তাই রুগিকে আবারও ডাঃ শামীমার নিকট নিয়ে যায়। এবার বিভিন্ন ধরনের টেস্ট করানোর জন্য যশোরের ল্যাব এইড এ পাঠায়। যশোরের রিপোর্ট দেখে বলল আরেকটা লাইফোমা আছে এবং পিত্ত থলিতে পাথর আছে দুইটাই অপারেশন করতে হবে, ৫০ হাজার টাকা লাগবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ৯-৯-১৮ তারিখে অপারেশনের উদ্দেশ্যে ভর্তি করা হলো জ্যোতিকে। অপারেশনের সময় এবার সাথে রাখার কথা ছিলো ডাঃ লতিফকে কিন্তু সে ঢাকাতে যাওয়ার কারনে ডাঃ জাহিদকে কল করে আনা হয়। সে অবস্থা বুঝতে পেরে অপারেশন করতে অস্বীকৃতি জানায় এবং জ্যোতিকে অপারেশন না হতে পরামর্শ দেয়, এ বিষয়ে ডাঃ জাহিদের সাথে ডাঃ শামীমার বাক বিতন্ডা হয়। তাই অপারেশন না হয়ে জ্যোতিকে ঢাকায় ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এর নিকট নিয়ে যায় সে পরীক্ষা নিরীক্ষা করে বলে ক্যান্সারের তৃতীয় পর্যায় আছে। এরপর জোতিকে ভারতের বোম্বে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সুরেশ আদভানি এর নিকট নিয়ে যায়। দীর্ঘ ৫ মাস ধরে সেখানে চিকিৎসা গ্রহণ করছে। জোতির বাবার যা ছিলো এবং বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ২৬ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে এপর্যন্ত এখনও ৫/৬ বছর ঐ ডাক্তারের অধীনে চিকিৎসা নিতে হবে, তাতে আরও প্রায় ২৫ লক্ষ টাকা দরকার বলে জোতির বাবা জানায়। এব্যাপারে ডাঃ শামীমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভীড়ের মধ্যে আমি ব্যস্ত ছিলাম তাই রিপোর্টটা ভালো করে বুঝতে পারি নাই, পরে আমি দেখেছি ক্যান্সারের জীবানু ছিলো এর জন্য আমি সরি, জ্যোতির জন্য আমি দোয়া করি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)