শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে মসুরের বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » চাটমোহরে মসুরের বাম্পার ফলন
রবিবার ● ১০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে মসুরের বাম্পার ফলন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে রবি ফসল হিসাবে মসুরের বাম্পার ফলন হয়েছে। উপজেলা সদর ছাড়াও প্রায় অর্ধ শতাধিক চরাঞ্চলে প্রান্তিক কৃষকরা মসুরের ব্যাপক চাষ করেছে। ফলে কৃষকের মুখে হাসির পাশাপাশি নতুন করে আশার সঞ্চার হয়েছে। উপজেলার পৌরসভাসহ ১২ টি ইউনিয়ন এবং চরাঞ্চলের আবাদি ও অনাবাদি জমিতে কৃষকরা বাড়তি লাভের আশায় ব্যাপক ভাবে মসুর চাষ করেছে। ফলে উপজেলায় মসুর চাষাবাদে সবুজ বিপ্লব ঘটেছে। অত্র উপজেলার মাটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় রবি ফসল চাষাবাদের জন্য বেশ উপযোগী। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রবি ফসলের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চল দিয়ে অসংখ্য খাল, বিল, নদ-নদী বয়ে গেছে। এই অঞ্চলে নদী বিধৌত পলিমাটি জমিকে উর্বর করছে। ফলে অত্র অঞ্চলে রবি শস্যসহ অন্যান্য ফসলের ফলন ভাল হয়। ফসলের বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পাবার আশায় কৃষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

পৌরসাভার ছোটশালিখা গ্রামের কৃষক আজাহার আলী বলেন, এই ফসল আবাদ করার পর একটু পরিচর্যা করলেই ভাল ফলন পাওয়া যায়। ইতিপূর্বে কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতি পুষিয়ে নিতে মসুর, খেসাড়ি, রসুন, আলু, সরিষা, মরিচ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে ঘুরে দাড়ানোর চেষ্টা করেছিল। মৌসুমের শেষ সময়ে মসুরের ফলন ভাল হওয়ায় নতুন করে বাচার স্বপ্ন দেখছে কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমান বলেন, চলতি মৌসুমে চাটমোহর উপজেলার কৃষকরা লোকসান কমাতে ও অধিক লাভের আশায় মসুর চাষের দিকে ঝুঁকে পড়ে। এই ফসল আবাদ করলে দুই মাসের মধ্যে ফসল ঘরে তুলতে পারে কৃষক। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রবি শস্যের ফলন ভাল হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)