শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » জয়পুরহাট » পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন : কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই
প্রথম পাতা » জয়পুরহাট » পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন : কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই
রবিবার ● ১০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন : কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই

---সিএইচটি মিডিয়া অনলাইন ডেস্ক :: দেশে পঞ্চমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোটগ্রহণ হয়। সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে প্রথম দফায় ৮টি উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, জয়পুরহাটে পাঁচটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটারের উপস্থিতি বেশ কম লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও নেই চোখে পড়ার মতো ভোটার।
পঞ্চগড়ে জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়েও পাঁচ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম। সকাল ১০ পর্যন্ত জেলা শহরের আশপাশে কোনো ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের দু’একজনকে ভোট দিতে দেখা গেছে।

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার মধ্যে চার উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বোদা উপজেলায় ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আলম টবিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর আট উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলে। আজ রবিবার সকাল ৮টা থেকে জেলার ৫২২ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের এই ধাপে রাজশাহীর
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের ৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি একেবারে কম। কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।

স‌রেজমিনে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, তেঘরিয়া মাদরাসাসহ শহরের উপকণ্ঠে বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ৪৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকালে ভোট শুরুর পর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল একবারেই কম। তবে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সুত্র :ইনকিলাব





আর্কাইভ