শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুড়ের অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুড়ের অভিযোগ
সোমবার ● ১১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুড়ের অভিযোগ

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জে এম রশিদুল আলম রশিদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে। ১১ মার্চ সোমবার বিকেলে সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের আশারমোড়ে এ ঘটনা ঘটে। সতন্ত্র প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ অভিযোগ করেন, আশারমোড়ে তার একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। সোমবার দুপুরে নৌকা প্রতিকের সমর্থক কুমড়াবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি সামসুল হক ২০/২৫ মোটর সাইকেল যোগে এসে নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এসময় তারা দোয়াত-কলম মার্কার পোষ্টার ছিড়ে ফেলে ও কার্যালয়ে থাকা চেয়ার ভাংচুর করে চলে যায়। অভিযুক্ত সামসুল হকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি সভা
ঝিনাইদহ প্রতিনিধি :: আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ৫৮ বিজিবির সিও লে.কর্ণেল তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট আব্দুল্লাহ আল হাদী, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ ৪ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনের আচরণ বিধি অনুসরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের করতে সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদাণ করেন বক্তারা।
শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা: আহত-৭
ঝিনাইদহ প্রতিনিধি :: আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় ধাপে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের মিছিলে হামলা চালিয়েছে নৌকা প্রতিকের সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটর সাইকেল। ১০ মার্চ রবিবার বিকেলে শৈলকুপা উপজেলার রয়েড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেনের সমর্থকরা মোটরসাইকেল যোগে মিছিল করছিল। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দারের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে ৭ জন কর্মী আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি মোটর সাইকেল। খবর পেয়ে শৈলকুপা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেন বলেন, নৌকা প্রতিকের প্রাথীর কোন লোক নেই। উপজেলার সকল চেয়ারম্যান আমার পক্ষে। আমার গণজোয়ার দেখে ভোটারদের মাঝে ভয়-ভীতি ও আতংক সৃষ্টি করার জন্য নায়েব আলী জোয়ার্দ্দার এ ধরণের কর্মকান্ড করছেন। এ ঘটনার পর থেকে শৈলকুপা শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, এ ঘটনা ঘটছে। কয়েকজন আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহে ব্যাংকের এজেন্ট বুথসহ ৩টি দোকানে দুধর্ষ চুরি
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বুথসহ তিনটি দোকানে দুধর্ষ চুরি হয়েছে। নগদ টাকাসহ চোরেরা আনুমানিক ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ১০ মার্চ রবিবার গভীর রাতে চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ ৪ লাখ ২৬ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় এজেন্ট মালিক মিরাজুল ইসলাম ইমরানের দোকান থেকে দুই লাখ টাকা মুল্যের ইলেক্ট্রিক তার, নিকটস্থ তুষার ইলেক্ট্রনিক থেকে দুইটি পানি তোলা মটর ও চাঁদ মোবাইলের দোকান থেকে নগদ ১৭ হাজার টাকা ও মোবাইল চুরি করে। মার্কেটে নৈশ প্রহরী থাকার পরও এ রকমের দুধর্ষ চুরির ঘটনা দোকানদারা রহস্য বলেই মনে করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা ঝিনাইদহ সদর থানায় জিডি জিডি করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই তৌহিদুর রহমান আমরা চোর চক্রকে ধরার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট বুথ থেকে চুরি হওয়া সিন্দুকটি উদ্ধার করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)