শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আদম বেপারীর খপ্পরে পড়ে পরিবার নিয়ে পথে পথে ঘুরছে নওগাঁর সিরাজুল
প্রথম পাতা » নওগাঁ » আদম বেপারীর খপ্পরে পড়ে পরিবার নিয়ে পথে পথে ঘুরছে নওগাঁর সিরাজুল
শনিবার ● ১৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদম বেপারীর খপ্পরে পড়ে পরিবার নিয়ে পথে পথে ঘুরছে নওগাঁর সিরাজুল

---নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত-মিরাজ শাহের ছেলে দিনমজুর সিরাজুল ইসলাম। দিনমজুরীর পেশা ছেড়ে সে স্বপ্ন দেখে বিদেশ গিয়ে পরিশ্রম করে পরিবার-পরিজন নিয়ে ভবিষ্যতে স্বচ্ছ জীবন-যাপন করবে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যোগাযোগ হয় জেলার মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের মৃত-মোবারক আলী মন্ডলের ছেলে আদম বেপারী ওয়াহেদ আলী মন্ডলের সঙ্গে।

নিজের মাথা গোজার বসতবাড়ী, শ্বশুর বাড়ির জমিজমা বিক্রি করে একং একাধিক এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তির মাধ্যমে আদমবেপারীকে ১৬ লাখ টাকা দেয় সিরাজুল ইসলাম। এর প্রমাণ হিসেবে আদমবেপারী সিরাজুলকে ১৬লাখ টাকা মূল্যে একটি ফাঁকা চেক প্রদান করে। আজ নয়তো কাল এভাবে বছর পার হলেও সিরাজুলকে বিদেশ নিতে পারে না আদমবেপারী ওয়াহেদ। পরবর্তি সময়ে গ্রামে একাধিক বৈঠক করেও যখন সিরাজুল তার টাকা তুলতে পারছিল না তখন সে ফাঁকা চেক দিয়ে আদালতে একাধিক মামলা করে। সেই মামলাগুলো বর্তমানে চলমান। এমতাবস্থায় মামলাগুলো তুলে নেওয়ার জন্য প্রভাবশালী আদমবেপারী বিভিন্ন রকম হুমকী-ধামকী প্রদান করছে সিরাজুল ইসলামকে। নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিরাজুল নওগাঁ সদর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের (জিডি নং ৪৬৫) করলেও আদমবেপারী সিরাজুলকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আদালতে আসতে দিচ্ছে না। এদিকে আদমবেপারীর খপ্পরে পড়ে সিরাজুল এখন পথে পথে ঘুরছে। বিভিন্ন এলাকার মানুষের বাড়িতে বাড়িতে দিনমজুরের কাজ করে ও ভটভটি চালিয়ে কোন ভাবে পরিবার-পরিজন নিয়ে দিনানিপাত করছে। সংসারের অভাব মোচনের জন্য সিরাজুলের স্ত্রী অন্যের বাড়িতে কাজও করছে।

দিনমজুর সিরাজুল ইসলাম বলেন গরীব সংসারের ভবিষ্যতের সুখের কথা ভেবে আমি সবকিছু শেষ করে বিদেশ যাওয়ার জন্য আদমবেপারীকে টাকাগুলো দিয়েছিলাম। কিন্তু আদমবেপারী যে আমাকে ও আমার পরিবারকে এভাবে পথে বসাবে তা আমি ভাবতেও পারিনি। টাকা পরিশোধ হওয়ার পর জানতে পারছি যে আদমবেপারী ওয়াহেদ আমার মতো শতাধিক মানুষকে এভাবে ঠকিয়েছে। তার বিরুদ্ধে আদালতে শত শত মামলা চলমান। কিন্তু সে প্রভাবশালী হওয়ার কারণে কেউ তার কোন কিছু করতে পারে না। এখন আমি পরিবার নিয়ে কোথায় যাবো। এদিকে আদমবেপারী আদালতের মামলা তুলে নেওয়ার জন্য ভয়-ভীতি প্রদান করছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকার ও প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

সিরাজুলের স্ত্রী ফরিদা বেগম বলেন বর্তমানে আমার ৭ম শ্রেণিতে ও ৫ম শ্রেণিতে পড়–য়া দুই সন্তান নিয়ে মানুষের বারান্দায় রাত্রি যাপন করছি। আদমবেপারীর প্রলোভনে বসতবাড়ীসহ সবকিছু বিক্রি করে আজ আমরা পথের ফকির হয়ে গেছি। স্বামী ও আমি মানুষের দিনমজুরী কাজ করে কোন মতে বেঁচে আছি। তার উপর আবার আদমবেপারীর বিভিন্ন হুমকি-ধামকী প্রদান। সবকিছু মিলে এখন আমরা যাযাবর হয়ে গেছি। তাই আমরা বর্তমানে পুলিশ প্রশাসন ও সরকারের সহযোগিতা চাই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার দেবেন্দ্রনাথ বলেন আদমবেপারীর এই বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার বৈঠক করেছি। কিন্তু আদমদবেপারী প্রভাবশালী হওয়ায় সে আমাদের বিচার মানতে চায় না। আদমবেপারী নাকি উল্টো সিরাজুলের বিরুদ্ধে আদালতে মিথ্যে মামলা করেছে। এই আদমবেপারীর খপ্পরে পড়ে এলাকার অনেক গরীব-অসহায় মানুষ আজ পথের ফকির হয়ে গেছে। বিদেশ পাঠানোর নাম করে টাকা নিয়ে আর বিদেশ পাঠায় না। পরবর্তিতে তাদের কিছু কিছু টাকা দিয়ে বাকি টাকাগুলো আর পরিশোধ করে না। এটাই হলো আদমবেপারী ওয়াহেদ আলীর মূল ব্যবসা। এদেরকে সঠিক আইনের আওতায় উপযুক্ত শাস্তি প্রদান করা খুবই প্রয়োজন। কারণ এরা অসহায়-গরীব মানুষকে শুধু ঠকায়।

আদমবেপারী ওয়াহেদ আলী মন্ডলের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নওগাঁর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই বলেন, আদমবেপারীর বিরুদ্ধে আদালতে এই রকম কয়েকটি মামলা চলমান রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
সাপাহারে সাধারণ ভোটারদের উৎসাহিত করতে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি :: ভোটাধিকার প্রয়োগে ভোটারদের উৎসাহিত ও উদ্বোধ্যকরণে ভোটারদের সাথে এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে সাপাহার উপজেলার কোচকুড়লিয়া লক্ষী মন্দির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা পিস প্রেসার গ্রুপ পিপিজির উদ্যোগে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিস প্রেসার গ্রুপের পিস এ্যাম্বাসিডর মনোয়ারুল ইসলাম, বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, গোয়ালা ইউপি সদস্য মোজাহারুল হক, সুজন সভাপতি পিস এ্যম্বাসিডির তছলিম উদ্দীন, দি-হাঙ্গার প্রজেক্টের আছির উদ্দীন, হারুনর রশিদ। প্রমুখ। অনুষ্ঠানে সাধারণ ভোটারদের প্রত্যাশা ও ভোট প্রদানে আগ্রহ প্রদানে সংহতি প্রকাশ ও শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় গোয়ালা ইউনিয়নের ৩নং ওয়াডের সাধারণ ভোটারগন উপস্থিত ছিলেন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

আর্কাইভ