শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়িতে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন : মামলা হয়নি
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়িতে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন : মামলা হয়নি
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়িতে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন : মামলা হয়নি

---খাগড়াছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়িতে উপজাতি সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ৭জনের মধ্যে ৬জনের লাশের ময়না তদন্ত শেষ হয়েছে। আজ ১৯মার্চ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ময়না এই ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক অনুতোষ চাকমা জানান, সহকারী প্রিজাইডিং অফিসার মো. আমির হোসেন, ভিডিপি সদস্য আল আমিন, বিলকিস আক্তার, জাহানারা বেগম, মিহির কান্তি দত্ত ও গাড়ীর হেলপার মন্টু চাকমা’র ময়না তদন্ত শেষ করে লাশগুলোর পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। নিহত আনসারের প্লাটুন কমান্ডার মিহির কান্তি দত্তের ছেলে পিয়াল দত্ত ঘটনায় পাহাড়ি সন্ত্রাসীদের দায়ী করেছেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) মো. জাহাঙ্গীর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, যত দ্রুত সম্ভব লাশগুলো স্বজনদের কাছে হস্থান্তর করা হবে। তিনি আরো জানান নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের জেরে খাগড়াছড়িতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জানিয়েছেন, গুরুত্বপূর্ন সকল জায়গায় আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাঙামাটিতে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদে পাবাছাপ
খাগড়াছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও বিলাইছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি।
পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করায় ও নৃশংস এই হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিদেওয়ার জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় পাহাড়ের নিরীহ মানুষ নিজেদের জীবন বাঁচাতে নিজেরাই সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার দিকে ভোট গণনা শেষে উপজেলার সাজেক বাঘাইহাট থেকে বাঘাইছড়িফেরার পথে ৯ কিলোমিটার নামক স্থানে এ ঘটনা ঘটে। এছাড়া আজও রাঙামাটির বিলাইছড়ির উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে জেএসএসের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যা করা হয়। সর্বশেষ ৮জন নিহত হয়েছে।

হত্যাকারীকে কোন ছাড় নয় : ব্রিগেডিয়ার হামিদুল হক
খাগড়াছড়ি প্রতিনিধি :: রাঙামাটির বাঘাইছড়িতে ৯মাইল এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় ১৯মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২০৩পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
এসময় তিনি বলেন, এ হত্যাকান্ডের পর স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীরা গাঁ-ঢাকা দিলেও তাদের নূন্যতম ছাড় দেয়া হবেনা। সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনী কম্বিং অপারেশন শুরু করেছে মন্তব্যে করে তিনি বলেন, কোন ভাবেই সন্ত্রাসীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাঁচতে পারবেনা। এসময় বাঘাইছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম আজম, ২৭বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুবুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তা, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল ১৮মার্চ নির্বাচনী ডিউটি শেষ করে ভোটের সরঞ্জামসহ বাঘাইছড়ি উপজেলা সদরে আসার সময় নয় মাইল এলাকায় উপজাতি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচন কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ নিহত হন ৮জন এবং আহত হন ১৬জন।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)