শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে : চুয়েট ভিসি
বুধবার ● ২০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে : চুয়েট ভিসি

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে গড়া বিশ্বের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন Institute of Electrical and Electronics Engineers (IEEE)- উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (WIE) এফিনিটি গ্রুপের আয়োজনে IEEE Women`s Day Celebration Through Tech-Activities শিরোনামে বিশ্ব নারী দিবস উদযাপিত হয়েছে।
আজ ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ সময় যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ এবং IEEE Ges WIE- এর চুয়েট শাখার সদস্যবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি ইএমই ভবন থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন ও পুরনো প্রশাসনিক ভবন হয়ে পশ্চিম গ্যালারির সামনে এসে শেষ হয়। পরে দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে দেশের নারী জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। বর্তমানে সারাবিশ্বে তথ্যপ্রযুক্তির বিপ্লব চলছে। চুয়েটে বর্তমানে প্রায় পাঁচ শতাধিক নারী প্রকৌশলী অধ্যায়নরত রয়েছে। প্রতিবছর নারী শিক্ষার্থী ভর্তির হার বাড়ছে। এটা অবশ্যই আশাব্যঞ্জক।
চুয়েট ভিসি আরো বলেন, বিশ্বব্যাপী প্রকৌশলীদের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন IEEE। চুয়েটে নারী শাখার কার্যক্রম প্রশংসার দাবিদার। নারীরা যতবেশি কর্মক্ষেত্রে প্রবেশ করবে দেশ ততবেশি এগিয়ে যাবে। তাই প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে।
অনুষ্ঠানের শুরুতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রুপের চেয়ারপারসন শিমন মেহজাবীন প্রযুক্তিতে আইইইই-এর মাধ্যমে নারীদের অবদান বিষয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। পরে বিকালে Graphics Design & IEEE IAS Humanitarian Program’ শিরোনামে একটি টেকনিক্যাল সেশন এবং আইডিয়া ভিত্তিক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের টেকনিক্যাল স্পন্সর ছিল- নভেলটি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)