শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার
বুধবার ● ২০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার

---সিলেট প্রতিনিধি :: সিলেট কোতোয়ালি থানা পুলিশ নগরীর মেন্দিবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ ছিনতাই কারীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (নং-সিলেট থ-১১-৩৬১৫) জব্দ করেছে। গতকাল রাতে কোতোয়ালি থানার এসআই অনুপ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ২টি ছোরা ও ছিনতাইকৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করেছে।

আজ বুধবার ২০ মার্চ কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতারকৃতদের দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগরের রিয়াজ উদ্দিনের ছেলে জাওয়াদ ইসলাম অর্নব (২৩), দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের আমির অালীর ছেলে সাইফুল ইসলাম (২৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪), মোগলাবাজার থানাধীন গ্রামের আলমপুর বড়বাড়ির এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম (৩২)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিঞা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অর্ণবসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪টি মোবাইল সেট ও ২টি ছোরা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলায় দায়ের করেছে পুলিশ। এছাড়াও গ্রেফতারকৃত অর্ণবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)