শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাউজানে বোরো চাষে পর্যাপ্ত সুবিধা থাকলেও আগ্রহ নেই কৃষকদের
প্রথম পাতা » কৃষি » রাউজানে বোরো চাষে পর্যাপ্ত সুবিধা থাকলেও আগ্রহ নেই কৃষকদের
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বোরো চাষে পর্যাপ্ত সুবিধা থাকলেও আগ্রহ নেই কৃষকদের

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কৃষিজীবিদের জন্য বোরো ধানের চাষাবাদের জন্য সব সেবা নিশ্চিত করা হলেও কৃষকরা চাষাবাদের প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে! বিশেষ করে কৃষকরা বোরো চাষাবাদ থেকে দিনের পর দিন মুখ ফিরিয়ে নিচ্ছে একমাত্র লোকসানের অভিযোগে এনে।
সরজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, শতশত একর কৃষি জমিতে এবার বোরো চাষ হচ্ছে না। কৃষকরা বলেছেন বোরো চাষে জমিতে নেমে প্রতি বছর তারা লোকসান গুনেছেন প্রতিনিয়ত। বোরো চাষাবাদে নেমে লোকসানের ঘানি আর টানতে চান না তারা।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, উপজেলার পাহাড়তলী, কদলপুর, হলদিয়া, ডাবুয়া, বাগোয়ান ও নোয়াজিশপুরে কিছু জমিতে বোরো চাষ হলেও ১৪টি ইউনিয়নের মধ্যে অন্যান্য ইউনিয়নের বড় বড় বিল খালি পড়ে আছে।  এলাকায় যারা বাপ দাদার পেশা হিসাবে কৃষিকাজকে বেঁচে নিয়েছিল তারা এখন বলছে এই কাজে জড়িয়ে তারা আর লোকসান দিতে চান না। মৃদুল দে নামের এক কৃষক বলেছেন রাউজানে যারা কৃষিজীবি তারা প্রায় সকলেই কামলা নির্ভর। গৃহকর্তা এই পেশায় থাকলেও পরিবারের অন্য কোনো সদস্যকে পাওয়া যায় না মাঠে সহযোগি হিসাবে। এ কারণে দৈনিক আট’শ টাকা মুজুরীতে কামলা নিয়োগ করে যে উৎপাদন পাওয়া যায়, তা বিক্রি করে কামলার মুজুরীও উঠানো সম্ভব হয় না বলে কৃষিজীবিরা দিন দিন বোরো চাষাবাদে আগ্রহ হারাচ্ছে।
আবদুল করিম নামের অপর এক কৃষিজীবি বলেছেন রাউজানের নব্বই শতাংশ জমির মালিক কৃষিকাজ করেন না। তারা নিজেদের জমি লাগিয়ত করেন বর্গা চাষীদের। বর্গা চাষীরা চাষ করে জমিদারের খাজনার পাশাপাশি মুজরী দিতে হয় কামলাদের। চাষাবাদের লাভ লোকসান হিসাব করে অনেক কৃষক কৃষিকাজ ছেড়ে দিয়েছে।
উপজেলা সুত্রে, রাউজানের কৃষকদের চাষাবাদে সুবিধায় উপজেলার প্রতিটি খাল খনন করে দিয়ে পানি প্রবাহ নিশ্চিত করা হয়েছে। বীজ, সার কিটনাশক পাওয়া সহজতর করা হয়েছে। দেয়া হয়েছে আধুনিক কৃষি সরঞ্জাম। সেচ সুবিধা নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেয়ার ব্যবস্থা বিদ্যমান আছে। কৃষিজীবিদের জন্য এই সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা সঞ্জীব কুমার সুশিল বোরো চাষাবাদে কৃষকদের আগ্রহ হারানোর কথা স্বীকার করে বলেছেন অনেক কৃষক বোরো মৌসুমে ধান বীজ রোপন না করলেও অনেকেই জমিতে বিকল্প ফসল উৎপাদন করে। তিনি জানান এবার রাউজানে বোরো চাষাবাদের টার্গেট পূরণ করা যায় নি। পূর্ব নির্ধারিত পাঁচ হাজার চারশত হেক্টর জমির মধ্যে এবার বোরো চাষ হয়েছে তিন হাজার তিন শত হেক্টর জমিতে। তবে স্থানীয়দের মধ্যে যারা এই নিয়ে ধারণা রাখেন তারা মনে করেন রাউজানে এবার বোরো চাষাবাদ এর আওতায় আসা জমির পরিমান দুই হাজার হেক্টরও হবে না।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)