শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চরাঞ্চলের কৃষক
প্রথম পাতা » কৃষি » কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চরাঞ্চলের কৃষক
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চরাঞ্চলের কৃষক

--- গাইবান্ধা প্রতিনিধি :: অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষি পণ্যের ন্যায্য দাম থেকে বঞ্চিত চরের কৃষকরা। অন্যদিকে পর্যাপ্ত শিক্ষা ও স্বাস্থ্য সেবার অভাব আর বন্যা, ভাঙনের মতো দুর্যোগে পিছিয়ে পড়ছে চরাঞ্চলের গতরখাটা মানুষগুলো। চরবাসীর ভাগ্য ফেরাতে সরকারের বিশেষ নজর প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
ছবির মতো সুন্দর মায়াবী গ্রাম। সমতল ভূমি নয়, বালু চরে সংসার পেতে চলে বেঁচে থাকার লড়াই। ভাঙা-গড়ার নিত্য সংগ্রামে অপরাজিত চরবাসীর কঠোর পরিশ্রমে ফসল ফলে ঠিকই কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে দাম পান না তারা। কৃষকরা বলছেন, ধান, ভুট্টা, তামাক, পাঠ এগুলো আবাদ করছি, কিন্তু দাম পাচ্ছি না। ধান ৫০০ টাকা মন। দুইটা মানুষ কাজে লাগাতে গেলে ৬০০ টাকায় হয় না। চরাঞ্চলের সহজ-সরল মানুষগুলো গায়ে গতরে খাটলেও বন্যা-খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ ধুয়ে-মুছে নিয়ে যায় সারা বছরের সঞ্চয়। ফলে দরিদ্রতা থেকে মুক্তি মেলেনা তাদের। কৃষকরা বলেন, বাচ্চা-কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। নদীগুলো যদি বাদ দেয়া হতো তাহলে বন্যা ও নদী ভাঙন হবে না।
গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য প্রবীণ পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, চরের উন্নয়নে আলাদা বোর্ড গঠনের বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে।
গাইবান্ধায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
গাইবান্ধা :: ১২ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ৯টায় স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলী আকবর, অধ্যক্ষ মাজহার উল মান্নান, ইদ্রীস আলী, আখতার হোসেন, আবু সায়েম মেরাজুল হক, ফেরদৌস রহমান, মওদুদ আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ। পরে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, গাইবান্ধা অনুভব বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী আশামনি পুতুল ও আবির দুবাইয়ের আবুধাবীতে বিশেষ অলিম্পক গেমস্ হ্যান্ডবল প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করায় তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এছাড়া দুই প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়।
উল্লেখ্য, দিবসটি পালনে এসকেএস ফাউন্ডেশন, জিইউকে, কাতলামারী সমাজ উন্নয়ন সংস্থা ও কর্মীরহাতসহ বিভিন্ন সংগঠন সহযোগিতা করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)