বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান
অবশেষে শপথ নিলেন মোকাব্বির খান
বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। অবশেষে মঙ্গলবার ২ এপ্রিল বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ কার্যালয়ে তিনি শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে গত ৭ মার্চ শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অর্থাৎ ৬ মার্চ সন্ধ্যায় সিদ্ধান্ত পাল্টান গণফোরামের এই সদস্য। দলীয় চাপের মুখে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তবে ওই দিন অর্থাৎ ৭ মার্চ শপথ নেন তার সহকর্মী সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোকাব্বির খান।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ