শিরোনাম:
●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » কালবৈশাখী ঝড় আর শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি : চাষিরা হতাশ
প্রথম পাতা » কৃষি » কালবৈশাখী ঝড় আর শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি : চাষিরা হতাশ
বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালবৈশাখী ঝড় আর শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি : চাষিরা হতাশ

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ জেলার ৬ উপজেলায় মৌসুমের শুরুতেই কালবৈশাখী ঝড়ে আঘাত হেনেছে। জেলার প্রতিটি উপজেলার গ্রাম এলাকায় এর প্রভাব পড়েছে। আধা ঘন্টার এই তান্ডবে মাঠের ফসলসহ ইটভাটা মালিকদের ক্ষতি সাধিত হয়েছে। তবে এরই মধ্যে কৃষি বিভাগ জেলা ও উপজেলার এবং মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে কৃষিতে ক্ষতির পরিমান নির্ধারনের কাজ শুরু করেছে। গত মঙ্গলবার জেলা সদরের কাশিপুর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, বেশ কয়েকদিন রাতে কিছুটা শীত আনুভব করা যাচ্ছে। আবার দিনের বেলা প্রচন্ড তাপ পড়ছে। ঐ দিন উত্তর আকাশে মেঘ দেখতে পাই। এরকিছু ক্ষন পরই দমকা বাতাসের সাথে হালকা পানি। পরে শিল পড়তে শুরু করে। তিনি আরো জানান, গতদিনের এই ঝড় বৃষ্টি এবং শিলের আঘাতে যে সকল জমির ধানের শীষ বের হয়েছে, তাদের ফসলের ক্ষতির সম্মাখিন হতে হবে। কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রামের ভুট্টা চাষি জহিরুল ইসলাম বলেন, এলাকার চাষিরা জমি থেকে ভুট্টা কাটাতে শুরু করেছে। কোন কোন চাষি জমি থেকে ভুট্টা বাড়িতে রেখেছে, আবার কিছু চাষি জমি থেকে ভুট্টা কেটে বাড়িতে নিতে পারেনি। মাঠেই তাদের ভুট্টা ভিজে গেছে। যাদের ভুট্টা পানিতে ভিজে গেছে তাদের কিছুটা হলেও দূর্ভোগ সৃষ্টি হয়েছে। মহেশপুর উপজেলার শ্যামকুড়ের আম চাষি ফিরোজ হোসেন বলেন, তিনি দীর্ঘ দিন আম বাগান চাষের সাথে জড়িত। নিজের বাগানসহ লিজ নিয়েও তিনি আম বাগান ব্যবসা করেন। এ বছরও প্রায় ৩৮-৪০ বিঘা আম বাগান রয়েছে। বছরের শুরুতে বাগানে মুকুলে ভারে গিয়েছিল। তবে এ বছর আওহাওয়া খুব একটা সুবিধা যাবে, বলে মনে হচ্ছেনা। তিনি আরো বলেন, যে সকল গাছে আমের মুকুল থেকে ছোট গুটি শুরু হয়েছে। হঠাৎ শিলা আর বৃষ্টি এবং ঝড়ে আমের গুটি ঝড়ে গেছে। তবে তাদের ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির অবস্থা কয়েকদিন পরে ভালোভাবে দেখা যাবে। হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের পান চাষি কওছার আলি বলেন, মৌসুমের শুরুর দিকেই, এবার যেভাবে শিলা, বৃষ্টি আর ঝড় হল তা, দীর্ঘদিন দেখা যায়নি। তবে শিল, বৃষ্টি হলেও ঝড়ের মাত্রাছিল কম। যে কারনে পান বরজ গুলো খুব একটা ক্ষতি হয়নি। যে সকল জমিতে পান আছে তাদের কিছুটা ক্ষতি হতে পারে। তবে এবার খুবই কম চাষিরই পান আছে। ঝিনাইদহ উপজেলার বেড়াশুলা গ্রামের মেম্বর গোলাম রসুল বলেন, রোববার বিকালে দীর্ঘদিন পর, যা মৌসুমের শুরুতেই ঝড়, শিলা বৃষ্টি হল। এই শিল, ঝড় আর বৃষ্টিতে যে সকল চাষির ধানে শীষ বের হয়েছে, তাদের ফলনে একটু সমস্যা হতে পারে। সার্বিক দিকমিলে চাষিদের বেশ ভালোই ক্ষতি হয়েছে। মধুহাটি ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মেসবাহ আহমেদ বলেন, হালকা ঝড়, সেই সাথে বৃষ্টি এবং শিল পড়েছে ঠিক। তবে ব্লকে খোঁজ নিয়ে চাষিদের সাথে কথা বলে জেনেছি, দৃশ্যমান ক্ষতি তেমন হয়নি। তবে যাদের ধানের জমির ধানে শীষ বের হয়ে গেছে এবং আম বাগানে ক্ষতির পরিমান কিছুটা বেশি হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরিচালন জিএম আব্দুর রউফ বলেন, আমাদের কৃষি বিভাগের জেলা, উপজেলা এবং মাঠ পর্যায়ে কর্মকর্তার মাধ্যমে গত দিনের ঝড়, বৃষ্টি এবং শিলে কি পরিমান ক্ষতি হয়েছে। তা নির্ধারণ করতে কাজ চলছে। তবে যে সকল এলাকায় চাষিদের ধানের শীষ বের হয়ে গেছে এবং আমের গুটি বা দানা হয়েছে। সেই এলাকার চাষিদের ক্ষতি বেশি হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে মাঠ পর্যায়ের কাজ শেষ হলেই, চুড়ান্ত ভাবে জানা যাবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে।





আর্কাইভ