বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা উপ-নির্বাচনে হান্নান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা উপ-নির্বাচনে হান্নান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত সদস্য পদের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মো. হান্নান। নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম গত রবিবার মো. হান্নানকে নির্বাচিত ঘোষণা করেন।
জেলা ক্রীড়া সংস্থার সংরক্ষিত পদের সদস্য মো. মোস্তফা কামালের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে এই পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৬ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে একজন মাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং এ পদে অন্যকোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় নির্বাচন বিধিমালা অনুযায়ী একক প্রার্থী মো. হান্নানকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ