শিরোনাম:
●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাঙামাটি, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌরসভা খানাখন্দে ভরা চলাচলে সীমাহীন দুর্ভোগ
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌরসভা খানাখন্দে ভরা চলাচলে সীমাহীন দুর্ভোগ
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর পৌরসভা খানাখন্দে ভরা চলাচলে সীমাহীন দুর্ভোগ

--- চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর পৌরসভার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি। এ কারণে রাস্তাগুলোর অধিকাংশ স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ১ম শ্রেণীর পৌরসভা চাটমোহর। এ রাস্তাগুলো দিয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে হয় মানুষের। পৌরসভার রাস্তাগুলোর অবস্থা দেখে বলার উপায় নেই যে এটা পৌরসভার রাস্তা। এমনকি পথযাত্রীরা বলাবলিও করে যে, এই একটা কি পৌরসভার রাস্তা, না অন্য কিছু।

বর্তমানে খানা-খন্দকে ভরা মরণফাঁদে পরিণত হয়েছে চলাচলকারী সাধারণ মানুষদের জন্য। চলাচলের জন্য পৌরসভার রাস্তাগুলো দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে। ছোট্র পরিসরের রাস্তার অধিকাংশ স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। শুকনো মৌসুমে কোন মত চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমে এই সব গর্তে হাটু পানি জমে থাকে। যার কারণে দিনে কিংবা রাতে চলাচলের সময় গর্তে পড়ে উল্টে পড়তে হয় মানুষদের। দীর্ঘদিন যাবত এই সব বড় বড় গর্তসহ রাস্তার কোন সংস্কারের কাজ না করায় আজ রাস্তা নামের দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে পৌরবাসীর অভিযোগ।

পৌরসভার স্থানীয় আব্দুল হামিদ, আব্দুর রহিম, মোঃ সাইদুলসহ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তাঁরা বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাগুলোর অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। আমরা পৌরসবাসীরা চরম অবহেলিত অবস্থায় বসবাস করছি।

সরোজমিনে ঘুরে দেখা গেছে নতুন বাজার খেয়াঘাট মোড়, হাড়ান মোড়, ছোটশালিখা, বালুচর, কাজি পাড়া, আফ্রাত পাড়া, বাসস্ট্রান্ড, থানার সামনে, হাসপাতালের সামনে এবং দোলংসহ বিভিন্ন রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয় (৩নং ওয়ার্ডের) ভ্যানগাড়ী চালক নজরুল ইসলাম, সোলেমান (২নং ওয়ার্ডের) , সোবাহানসহ(২নং ওয়ার্ডের) অনেকেই অভিযোগ করে বলেন, আমরা খেটে খাওয়া দিনমজুর মানুষ তাই কারো নজর আমাদের উপড় পড়ে না। এইটুকু পৌরসভার রাস্তায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ভ্যানগাড়ী চালাতে হয়। অনেকবার ভ্যান উল্টে যাত্রীসহ অনেকেই হাত-পা ভেঙ্গে গেছে। বিশেষ করে চরম বিপদে পড়তে হয় বর্ষা মৌসুমে। তাই আমরা চাই আগামী বর্ষা মৌসুম আসার আগেই পৌরসভার রাস্তাগুলো সংস্কারের।

চাটমোহর পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, চলতি অর্থবছরে সড়কগুলোর সংস্কারের জন্য একটি প্রকল্প অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্প অনুমোদন হলে ঠিকাদার বাছাই করে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।

চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে শনিবার দুুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। একই উপজেলার বাঙ্গালা গ্রামের মজিবর রহমানের ছেলে ফরহাদ হোসেন (২৩) নামের এক বখাটের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্তকারী রামপুর গ্রামের নানা জয়নাল আবেদীনের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করে।

পরিবার সূত্রে জানান, ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর বাবা-মা চাকুরীর সুবাদে এলাকার বাইরে থাকেন। যে কারণে মেয়েটি রামপুর গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়ালেখা করে। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বখাটে ফরহাদ ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ফরহাদ পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই ছাত্রীর স্বজনরা ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে জানালে তিনি থানা পুলিশকে ঘটনাটি জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর থানা পুলিশ। ঘটনার পর অভিযুক্ত ফরহাদ এলাকা ছেড়ে পালিয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ফরহাদকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।





জনদুর্ভোগ এর আরও খবর

রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি

আর্কাইভ