শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মাত্র ৭শত টাকার জন্য দেহ থেকে মাথা আলাদা করে খুন : গ্রেফতার-১
প্রথম পাতা » অপরাধ » মাত্র ৭শত টাকার জন্য দেহ থেকে মাথা আলাদা করে খুন : গ্রেফতার-১
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাত্র ৭শত টাকার জন্য দেহ থেকে মাথা আলাদা করে খুন : গ্রেফতার-১

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছায় শাহজাহান সাজু (২১) নামের এক ভ্যানচালককে মাত্র সাত শত টাকার জন্য দা দিয়ে জবাই করে
দেহ থেকে মাথা আলাদা করে ব্যাগে লুকিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ডোবায় কচুরিপানার নিচে ‘কাটা মাথা’ রেখে আসার পর ঘাতক বাবুল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গেয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত বাবুল মিয়া মুক্তাগাছা উপজেলার বানিয়াকাজী গ্রমের হাতেম আলীর ছেলে।

আজ রবিবার ৭ এপ্রিল দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। এর আগে গতকাল শনিবার ৬ এপ্রিল দুপুরে সন্দেহভাজন হিসেবে বাবুলকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে মুক্তাগাছা উপজেলার বানিয়া কাজী গ্রামের একটি ডোবা থেকে নিহত সাজুর মাথা উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে শাহজাহান সাজু (২১)র’ কাছে সাত শত টাকা পেতো একই উপজেলার বানিয়াকাজী গ্রমের হাতেম আলীর ছেলে ঘাতক বাবুল মিয়া। গত ৩০ মার্চ পাওনা টাকা নিয়ে সাজুর সাথে তর্কবিতর্ককালে বাবুল মিয়া ঘুষি মারে সাজুকে। এতে সাজু অজ্ঞান হয়ে মাটিঁতে পরে যায়। এসময় অজ্ঞান অবস্থায় সাজুকে একটি মৎস ফিসারীর কাছে নিয়ে রাখে। পরে বাড়ি থেকে বটি-দা এনে সাজুর দেহ থেকে মাথা কেটে আলাদা করে ব্যাগে লুকিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ডোবায় কচুরিপানার নিচে ‘কাটা মাথা’ রেখে আসে।

তিনি আরও জানান, পরদিন ৩১ মার্চ সকাল ৮ টার দিকে বানিয়া কাজী গ্রামের তাইজুলের ফিসারীর পাড় থেকে মাথা বিহীন একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত সাজুর স্বজনরা খবর পেয়ে মুক্তাগাছা থানায় গিয়ে সাজুর মরদেহ সনাক্ত করেন। একইদিন বিকেলে নিহত সাজু’র ভাই মো. ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান ও এলআইসি শাখার এস.আই জুয়েলকে। নিহত সাজু মোবাইল ফোন ব্যবহার করতেন না। ফলে আসামি সনাক্ত ও গ্রেফতারে জটিলতা দেখা দেয়। পরে ডিবি’র ওসি মো. শাহ কামান আকন্দ, এস আই মনিরুজ্জামান ও এস.আই জুয়েল ছদ্মবেশ ধারণ করে মুক্তাগাছার উপজলার গড়বাজাইল এলাকা থেকে বাবুল মিয়াকে তিন দিন চেষ্টার পর শনিবার ৬ এপ্রিল গ্রেফতার করতে সক্ষম হন।





আর্কাইভ