শিরোনাম:
●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাঙামাটি, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে যমুনার তীর রক্ষা প্রকল্প
প্রথম পাতা » গাইবান্ধা » অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে যমুনার তীর রক্ষা প্রকল্প
সোমবার ● ৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধভাবে বালু উত্তোলন ঝুঁকিতে যমুনার তীর রক্ষা প্রকল্প

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজার মেশিন বসিয়ে নদীর তীর রক্ষা প্রকল্প এলাকাসহ বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংলগ্ন বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন করে একটি চক্র অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে যমুনা তীর সংরক্ষণ প্রকল্প এবং নদীর তীরবর্তী জনবসতি এবং ফসলী এলাকা ভাঙনে হুমকির মুখে পড়েছে। বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
জানা গেছে, অবৈধ বালু উত্তোলনকারিরা প্রশাসনের অবহেলা, নির্লিপ্ততার সুযোগ নিয়ে যমুনা নদী থেকে গোবিন্দী, হলদিয়া, হাসিলকান্দি, নলছিয়া, গোবিন্দপুর, দক্ষিণ উল্যা (বড়মতাইড়) ঘাটসহ বিভিন্ন স্থানে এভাবে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে যাচ্ছে। এলাকার প্রভাবশালী এই অবৈধ বালু ব্যবসায়ি চক্রটি যমুনা নদীর বিভিন্ন স্থানে রাবার ড্রামের উপর ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
নদী রক্ষা প্রকল্প এলাকা থেকে বালু উত্তোলনের বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সাঘাটা থানায় এব্যাপারে জিডি করা হয়েছে। কিন্তু বালু উত্তোলন বন্ধ করা যায়নি।
উপজেলা নিবার্হী অফিসার উজ্জল কুমার ঘোষ নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে এলাকাবাসির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও তিনি কোন ব্যবস্থা নেয়ার ব্যাপারে সদুত্তর দিতে পারেননি।

গাইবান্ধায় মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারসেল উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টারসেল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ ব্যাপারী পাড়া গ্রামের মাছুদুর রহমানের ছেলে আলামিন মিয়া তার পুকুর খননের সময় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টারসেল পায়। এ মর্টারসেলটি পুকুর মালিক আলামিন ঘরে রেখে দিলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, মুক্তিযুদ্ধের সময় একটি দল আরেকটি দলকে ধ্বংস ও ট্যাংক, যুদ্ধ বিমান ধ্বংস করতে এ ধরনের মর্টারসেল ব্যবহার হতো।
পরে এ বিষয়টি রোববার রাতে ওই এলাকা থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স মর্টার সেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।





আর্কাইভ