শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার

---পটুয়াখালী প্রতিনিধি :: মির্জাগঞ্জের ঐতিহ্য হযরত ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) মাজার। মির্জাগঞ্জের সাধক মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা(র:) সাহেব একজন আধ্যাত্মিক ওলী ছিলেন। তাঁর লেখাপড়ার বিষয়ে সঠিক জানা না গেলেও কোরআন তেলোয়াত করতেন বিধায় প্রমাণিত হয় যে, তিনি আরবী লেখাপড়া জানতেন। তাঁর জন্মস্থান শরিয়তপুর জেলার ধামসী গ্রামে। তবে জন্মতারিখ সঠিক কারো জানা নেই। তাঁর প্রকৃত নাম ইয়ার উদ্দিন খাঁ। পিতার নাম সরাই খাঁ। তাঁর বয়স যখন ৩৮ বছর তখন তাঁর স্ত্রী ও একমাত্র পুত্র কলেরা রোগে মারা যাওয়ার আঘাত সহ্য করতে না পেরে বেশিরভাগ সময়ই তিনি মসজিদে থাকেন এবং জায়নামাজে বসে কোরআন শরীফ তেলোয়াত করতেন। অতঃপর একদিন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় এসে জামাটুপি সেলাই করতে করতে ইয়ার উদ্দিন খলিফা সাহেব নামে পরিচিত হয়। মরহুম ইয়ার উদ্দিন খলিফা সাহেব (র:) কর্মজীবনে একজন বাহালী দোকানী হলেও তিনি মির্জাগঞ্জ, সুবিদখালী, বিঘাই ও কাকড়াবুনিয়া হাটে তার ভাঙ্গা নৌকায় গিয়ে দোকানদারী করতেন। এতে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদেম মির্জাগঞ্জের মরহুম গগন মল্লিক। তাঁর জিকির অথবা কোরআন তেলোয়াতের সময় কেউ সওদা নিতে এলে তিনি মেপে নিয়ে চটের নিচে টাকা রেখে যেতে বলতেন। তাঁর বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবে না। তবে অনেকে তার সরলতার সুযোগে দ্রব্য বেশি নিলে অথবা টাকা না দিলে অথবা কেউ তাকে কিছু বললে খলিফা সাহেব নিষেধ করতেন এবং বলতেন লোকটা লজ্জা পাবে। গগন মল্লিক নৌকা চালাতেন এবং খলিফা সাহেব প্রায়ই পানি সেচ করতেন। একদিন বিঘাই হাট থেকে আসার পথে পায়রা নদীতে ভীষণ ঝড়-তুফান শুরু হয়। খাদেম গগন মল্লিক নৌকা বেঁধে রাখার কথা বললে খলিফা সাহেব তাকে ওজু করে নামাজ পড়তে বললেন। গগন মল্লিক নামাজ পড়ার মধ্যেই নৌকা মির্জাগঞ্জে পৌঁছে যায়। তার জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা আছে। তৎকালীন সময়ে মির্জাগঞ্জের দারোগা মেছের আহমেদ তাঁকে ভন্ড ফকির বলে খুব গালাগালি করেন। ঐদিন রাতে দারোগা সাহেবের শরীরে ভীষণ যন্ত্রণা হয় এবং রাতে ঘুমাতে পারেননি। অন্য একদিন তাঁকে স্থানীয় শ্রীমন্ত নদীর অপর তীরে দেখছেন, পরক্ষণেই তাঁর বাসগৃহের সামনে নদীর ঘাটে ওজু করতে দেখেন। ব্রিটিশ শাসনামলে একদিন পটুয়াখালী থেকে আমতলীগামী স্টিমারে দুজন লোক আসার পথে টিকেটের টাকা না দিতে পারায় স্টিমারের কর্মচারীরা অপমান করে মির্জাগঞ্জ ঘাটে নামিয়ে দেয়। লোক দু’জন হুজুরের মাজারে কান্নাকাটি করে মাজার জিয়ারত করেন। স্টিমারটি সুবিদখালী থেকে ফেরার পথে মাজারের কাছে পশ্চিম পাশে শ্রীমন্ত নদীতে ডুবে যায়। পরবর্তীতে স্টিমারটি তোলার জন্য মালিক যখন ডুবুরি পাঠায়, ডুবুরি পানির নিচে গিয়ে দেখতে পায় একজন লোক স্টিমারের ভিতরে কোরআন তেলোয়াত করছেন। ঘটনাটি জানার পর স্টিমার কোম্পানির লোক ভুল স্বীকার করে মাজারে মানত করার পরের দিন স্টিমারটি সহজেই তুলতে পারে। এরপর থেকে সমস্ত লঞ্চ, স্টিমার, ইঞ্জিল চালিত নৌকা মাজারের কাছে সম্মান প্রদর্শন করে ধীরে ধীরে অগ্রসর হয়। খলিফা সাহেব দীর্ঘদিন মির্জাগঞ্জে অতিবাহিত করেন। একদিন রাতে তাঁর ভীষণ জ্বর হয়। খাদেম গগন মল্লিক রাতে কাছে থাকতে চাইলে কিন্তু তিনি থাকতে দিলেন না। পরের রাতে খুব অসুস্থ হয়ে পড়ায় গগন মল্লিক বাড়ী গেলেন না। গগন মল্লিককে কাছে ডেকে বললেন “গগন তুমি এখানেই থেকো আল্লাহ তোমাকে খাওয়াবেন। এর একটু পরেই খলিফা সাহেব শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ……. রাজিউন)। এখানে প্রতি বছর ২৪ ও ২৫ ফাল্গুন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এছাড়া প্রতিদিন হাজার ভক্ত আসেন মাজার জিয়ারত করতে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)