শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কোটি কোটি টাকার ইটের রাস্তা গিলে খাচ্ছে প্রভাবশালী মাটি ব্যবসায়ীর
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে কোটি কোটি টাকার ইটের রাস্তা গিলে খাচ্ছে প্রভাবশালী মাটি ব্যবসায়ীর
শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে কোটি কোটি টাকার ইটের রাস্তা গিলে খাচ্ছে প্রভাবশালী মাটি ব্যবসায়ীর

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের ৬টি উপজেলায় কোটি কোটি টাকার ইটের রাস্তা মাটিভর্তি অবৈধ লাটাহাম্বার ও ট্রাক্টর দিয়ে গিলে খাচ্ছে প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা, দেখার যেন কেউ নেই ! জেলা জুড়ে সড়কে অতিরিক্ত মাটি নিয়ে অবৈধ যান ট্রাক্টর চলাচল করায় ক্রমাগত গর্তের সৃষ্টি হচ্ছে। এসব মাটি বহনকারি অবৈধ ট্রাক্টর ও লাটাহাম্বার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত সড়ক কাঁপিয়ে চলাচল করে। মাটিভর্তি অবৈধ লাটাহাম্বার ও ট্রাক্টর সড়কগুলোতে চলাচলের ফলে প্রতিনিয়ত রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে সড়কে কোটি কোটি টাকার ইটের রাস্তা প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের মাটিভর্তি অবৈধ লাটাহাম্বার ও ট্রাক্টর চলাচলে ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামবাসীদের আকাঙ্খিত পিচঢালা সড়ক। এসব পিচঢালা রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টিতেই কাদা মাটির রাস্তা গলে সর্বনেশে প্যাঁচপ্যাঁচে কাঁদায় পরিনত হয়। মাটিভর্তি অবৈধ লাটাহাম্বার ও ট্রাক্টর চলাচলে বৃষ্টিতে সড়কের উপরের জমে থাকা এটেঁল মাটি কাঁদাতে সয়লাব হয়ে যায়। সে কারনে এলাকাজুড়ে জনসাধারণ ভাঙ্গা রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছে। এসব ভাঙ্গা সড়ক গুলোতে অনেক সাইকেলচালককে সাইকেল কাঁধে তুলে নিয়ে কষ্টে সড়কে চলতে দেখা গেছে। অনেক মোটর সাইকেলচালক মোটর সাইকেল থেকে নেমে ধীরে ধীরে সতর্কতার সাথে কাঁদাময় ভাঙ্গা সড়কে মোটর সাইকেল ঠেলে নিয়ে যেতে দেখা যায়। ফলে সড়কে যাতায়াতকারিরা চরমতম দূর্ভোগ পোহায়। এছাড়া এমন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনার আশংকা অনেকাংশে বৃদ্ধি পায়। এবার বর্ষায় অতিরিক্ত কাদায় জনসাধারনের চলাচলের অনুপযোগি হয়ে পড়বে বলে স্থানীয় গ্রামবাসিরা জানিয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলা সদরের শাগান্না ও সাধুহাটি ইউনিয়নের কয়েকটি গ্রাম, ডাকবাংলা এলাকার বাদপুকুরিয়া গ্রাম ও শৈলকুপার গাবলা গ্রামের পিচের রাস্তা অবৈধ লাটাহাম্বার ও ট্রাক্টর সড়কগুলোতে চলাচলের ফলে প্রতিনিয়ত রাস্তা ভেঙ্গে একাকার। এদিকে সদরের মধুহাটি ইউনিয়নের মামুনশিয়া গ্রামের অর্ধেক লোকজন বাজার গোপালপুরের সাথে যোগযোগের জন্য ঈদগাঁহ হতে ভায়া খালের রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু বর্ষা মৌসুমে জনগনের চরম দূর্ভোগে পড়তে হয়। কয়েক সপ্তাহ ধরে মামুনশিয়া গ্রামের জনৈক প্রভাবশালী ব্যাক্তি পুকুর খনন করেছেন। আর এই পুকুরের মাটি অত্র এলাকা ও পাশর্^বর্তি জেলার কয়েকটি ইটভাটাতে নেয়ার জন্য ট্রাক্টও ও লাটাহাম্বার ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বোঝাই এবং বেপরোয়া গতিতে চলাচলের কারনে সলিং বন্ডের ইটগুলো ভেঙে গেছে। আবার দূর্ভোগের সড়কে পরিনত হয়েছে। ইটের সলিং নষ্ট হয়ে যাবার পর সড়কের পাশে নির্মিত ফলোকটি নষ্ট করে ট্রাক্টার ও লাটাহাম্বার ব্যবহার করে রাস্তা নষ্টের ব্যপারটি ঢাকতে অপচেষ্টা করা হয়েছে। রাস্তাটি নষ্ট হবার ফলে গ্রামবাসির এই পথটি ব্যবহার কারিদেরকে আবারও দূর্ভোগে পড়তে হবে। বিষয়টির দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর আশা করছেন ভুক্তভোগি জেলার গ্রামবাসিরা।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)