শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাকুরী দেবার কথা বলে ২ কোটি টাকার প্রতারণায় সানোয়ার আটক
প্রথম পাতা » পাবনা » চাকুরী দেবার কথা বলে ২ কোটি টাকার প্রতারণায় সানোয়ার আটক
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাকুরী দেবার কথা বলে ২ কোটি টাকার প্রতারণায় সানোয়ার আটক

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি ::পাবনার চাটমোহর থানা পুলিশ প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করেছে। আটককৃত সানোয়ার হোসেন (৪৮) চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনাগর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন দফতরে চাকুরি দেয়ার কথা বলে অনেকের নিকট থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এদের মধ্যে অনেককে সেনাবাহিনীর ভূয়া নিয়োগ পত্র প্রদান করেন সানোয়ার হোসেন। কর্মস্থলে যোগ দিতে গেলে এ নিয়োগপত্রগুলো ভূয়া বলে প্রমানিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চমান করনিক, ও মেসওয়েটার পদে চাকুরী দেবার কথা বলে সানোয়ার হোসেন ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভূয়া নিয়োগ পত্র দেওয়ায় গত ৫ এপ্রিল প্রতারণার অভিযোগে পাবনার চাটমোহর থানায় সানোয়ার হোসেন, সানোয়ারের ছেলে শাকিল, স্ত্রী বাসিরুন ও আব্দুল জব্বার মোল্লা নামক অপর এক ব্যক্তির বিরুদ্ধে এজহার দায়ের করেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কোনাবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ আব্দুল হালিম।
এ মামলা সূত্রে সানোয়ারকে আটকের পর টাকা ফেরত পেতে মঙ্গলবার রাতে চাটমোহর থানায় অন্য প্রতারিতরা ভীড় জমান। রাতেই সলঙ্গা থানার মাহমুদপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আব্দুস সাত্তার ২২ লাখ টাকা, চাটমোহর উপজেলার কুকরাগাড়ী গ্রামের মৃত ওমর আলীর ছেলে মহাসীন আলী ৩ লাখ টাকা, আগশোয়াইল গ্রামের মৃত আব্দুল গফুর সরকারের ছেলে আব্দুল মতিন সরকার ২৮ লাখ ৭০ হাজার টাকা, একই গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আব্দুর রহিম ৪ লাখ টাকা, রামনাগর গ্রামের মোঃ সমসের প্রাং এর ছেলে মোঃ বাবলুর রহমান ৮ লাখ টাকা, রামনগর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মোঃ রায়হান আলী ৪ লাখ টাকা, বাঘলবাড়ি গ্রামের মৃত মোকতার হোসেনের ছেলে মোঃ গোলজার হোসেন ১৪ লাখ ৫ হাজার টাকা, পৌর সদরের চৌধুরী পাড়া মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল মজিদ ১৩ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ দাখিল করেন সানোয়ার ও তার সহযোগিদের বিরুদ্ধে।
প্রতারিতরা এমন বিখ্যাত প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং পাশাপাশি তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন বলেন, আটককৃত সানোয়ার হোসেনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটমোহরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি ::পাবনার চাটমোহরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী কে ছুরিকাঘাত করেছে মুখোশধারী দূবৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রী শাপলা (ছদ্মনাম) বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মেয়েটির মামা আমীর হোসেন জানান, আমার এ ভাগ্নীটি আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। সে স্থানীয় মহেলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেলে আমার মা ছাগল আনতে পার্শ্ববর্তী মাঠে গেলে আমার ভাগ্নিকে বাড়িতে একা পেয়ে মুখোশধারী অজ্ঞাত দুই যুবক ঘরে প্রবেশ করে হাত-পা মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় সে চিৎকার শুরু করলে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তার দুই হাত ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বুধবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন বলেন, এ ব্যাপারে কেউ এখনো থানায় কোন অভিযোগ করে নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)