শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » প্রলোভনে তামাক চাষ, আর্থিক লোকসানের মুখে চাষীরা
প্রথম পাতা » কৃষি » প্রলোভনে তামাক চাষ, আর্থিক লোকসানের মুখে চাষীরা
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রলোভনে তামাক চাষ, আর্থিক লোকসানের মুখে চাষীরা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় টোব্যাকো কোম্পানীর বিভিন্ন উপকরণ সহায়তায় লাভের আশায় চাষীরা অন্য ফসলের পরিবর্তে বেশী তামাকের চাষ করলেও ক্ষেত গুলোতে দেখা দিয়েছে মোজাইক ভাইরাস ও পোকার আক্রমন। এতে আক্রান্ত ক্ষেতের তামাকগাছ মরে শুকিয়ে হলুদ বর্ণের হয়ে কুকড়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ সহ নানা উপায়ে এ ভাইরাস দমনে কাজে আসছে না। এতে চরম ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।
বিগত সময়ে নানাভাবে তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করে তামাকের চাষ কমলেও এ বছর এই এলাকায় একটি টোব্যাকো কোম্পানীর পক্ষ থেকে তামাক চাষের শুরুতেই বিভিন্ন উপকরন সহায়তায় গাইবান্ধা সদরসহ সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলায় ও আশপাশের এলাকায় তামাক চাষ ব্যাপকহারে বৃদ্ধি পায়। বর্তমানে এসব এলাকায় তামাক চাষ বৃদ্ধি পেলেও ক্ষেতের পর ক্ষেত জুড়ে দেখা দিয়েছে মোজাইক ভাইরাসসহ পোকার আক্রমন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নদীর তীরবর্তী চর গুলোতে। এই চর এলাকার শত শত বিঘা তামাকের জমি মোজাইক ভাইরাস ও পোকায় আক্রান্ত হয়ে তামাকের কান্ড ও পাতা মরে শুকিয়ে হলুদ বর্ণের হয়ে যাচ্ছে ও কুকড়ে যাচ্ছে। ফলে তামাক ফসল হারিয়ে চরম ক্ষতির মুখে তামাজ চাষীরা। কৃষকরা ঐ টোব্যাকোর কোম্পানীর ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার আশংকায় শংকিত হয়ে পড়েছেন।
ক্ষতিগস্ত তামাক চাষীরা বলছেন, তামাক ক্ষেতগুলোতে মোজাইক ভাইরাস ও পোকার আক্রমন কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা। প্রতিটি তামাকের পাতা হলুদ হয়ে কান্ড শুকিয়ে কুকড়ে যাওয়ায় তামাক গাছগুলো বড় হতে পারছেনা। কীটনাশক প্রয়োগ সহ নান উপায়ে এ ভাইরাস ও পোকা দমন চেষ্টায় তা কাজে আসছেনা।
ক্ষতিগ্রস্থ তামাক চাষী বাবলু মিয়া জানান, আমরা অন্যান্য ফসল চাষ করে ভালোই ছিলাম ছিলাম, কিন্ত টোব্যাকো কোম্পানীর প্রলোভনে পড়ে আমরা চাষীরা লাভের আশায় অনেক স্বপ্ন নিয়ে তামাক চাষ করে তামাক ক্ষেতে মোজাইক ভাইরাসের আক্রমনে চরম ক্ষতির মুখে পড়েছি। এই তামাক চাষ করে একদিকে আমাদের ফসল নষ্ট হয়ে অর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছি, অপরদিকে বিষাক্ত তামাকের ক্ষেত পরিচর্চা করতে গিয়ে স্বপরিবারে শারীরিকভাবেও নানা সমস্যার মুখে পড়েছি।
এলাকার সচেতন মহল মনে করেন, বিগত কয়েক বছর আগেও কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির কারণে এ উপজেলা থেকে তামাক চাষ মোটামুটিভাবে বিদায় নিয়েছিল। বর্তমানে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে তামাক চাষের ক্ষয়ক্ষতি সম্পর্কে তেমন প্রচারণা না থাকায় টোব্যাকো কোম্পানীর প্রলোভনে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা। চাষীদের ক্ষতির কথা চিন্তা করে উপজেলা কৃষি অফিস থেকে সঠিক সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও প্রশাসন নজরদারী বাড়ানোর প্রত্যাশা ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসীর।
এ বিষয়ে কৃষি কর্মকর্তা ছাহেরা বানু জানান, এবার গাইবান্ধায় টোব্যাকো কোম্পানীগুলোর নিজস্ব তত্বাবধানে বিভিন্ন উপকরন সহায়তার মাধ্যমে তামাক চাষ হয়েছে। আমরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে তামাক চাষকে নিরুৎসাহিত করতে বিভিন্ন সময় উচ্চ ফলনশীল ফসল ফলাতে সভা সেমিনার অব্যাহত রেখেছি। কিন্ত চাষীরা টোব্যাকো কোম্পানী বিভিন্ন নগদ উপকরন সহায়তা পাওয়ায় তারা নিরুউৎসাহিত হওয়া সত্বেও নানা প্রলোভনে পড়ে তামাক চাষ করছে। সে ক্ষেত্রে এসব তামাক চাষীরা যখন ক্ষতির বিষয়গুলো বুঝতে পারবে তখন তামাক চাষ ছেড়ে দিবে। তিনি আরও জানান, ক্ষতিকারক তামাক চাষ এসব এলাকায় করায় জমির উর্বরতা হ্রাস করছে। আবার তামাক চাষের ফলে কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ ব্যাধি।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)