সোমবার ● ৬ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপি চেয়ারম্যান উ থোয়াইচিং মারমার অপসারণের দাবিতে বান্দরবানে মানববন্ধন
ইউপি চেয়ারম্যান উ থোয়াইচিং মারমার অপসারণের দাবিতে বান্দরবানে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: উন্নয়ন প্রকল্পের নামে খাদ্যশস্য আত্মসাত কারি রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ থোয়াইচিং মারমার অপসারনের দাবীতে মানববন্ধন করেছে তারাছা ইউনিয়নের সাধারন জনগণ।
আজ রবিবার ৫ মে দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ভিজিডি কর্মসূচীর উপকারভোগী দু:স্থ মহিলাদের সঞ্চয়ী টাকা ও উন্নয়ন প্রকল্পের নামে বরাদ্দকৃত খাদ্য শস্য আত্মসাতের অভিযোগে এ মানববন্ধন করেন। ২নং তারাছা ইউনিয়নের ২শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ গ্রহণকারী বক্তারা বলেন, রোয়াংছড়ি উপজেলার ২নং ইউনিয়নের চেয়ারম্যান সোলার বিতরনের সময় মেম্বারের মাধ্যমে প্রত্যেক উপকারভোগীদের কাছ থেকে ১হাজার থেকে ২হাজার ও ২বছর মেয়াদী ভিজিডির জন্য ১৫ শ থেকে ৩ হাজার টাকা আত্মসাৎসহ নামে-বেনামে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। মানববন্ধন শেষে বান্দরবানের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।





বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন