শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » ফিচার » রাগ কমাবেন কীভাবে
প্রথম পাতা » ফিচার » রাগ কমাবেন কীভাবে
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাগ কমাবেন কীভাবে

 ---রাগ হলো একটি স্বাস্থ্যপ্রদ, স্বাভাবিক আবেগ। কিন্তু রাগ মাত্রা ছাড়িয়ে গেলে বা ক্রমিক (ক্রনিক) রাগ হলে, রাগের বিস্ফোরণ ঘটলে, এর গুরুতর পরিণতি হতে পারে পরস্পর সম্পর্ক, স্বাস্থ্য, মনের অবস্থা—সবকিছুর ক্ষেত্রেই।
কারও প্রতি অন্যায়-অবিচার হলে তার রেগে যাওয়া খুবই স্বাভাবিক। অনুভূতিটি সমস্যা নয়, রাগকে কীভাবে সামলানো হলো এটি বড় কথা।
অনেকে খুব বদমেজাজি, কথায় কথায় রেগে যান, মনে হতে পারে নিয়ন্ত্রণের বাইরে এটি। কিন্তু যা আমরা ভাবি এর চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ আমাদের রাগের ওপর। আমরা যদি অন্যকে আহত না করে নিজের অনুভূতি প্রকাশ করি, তখন নিজেরও ভালো লাগে।
কী করে রাগকে সামাল দেওয়া যায়, রাগের সময় নিজেকে শান্ত রাখা যায় সে ব্যাপারে কিছু পরামর্শ মেনে চলা যেতে পারে।
বেশি বেশি রাগ মানুষের ক্ষতি করে। শরীরের ক্ষতি, মনের ক্ষতি, জীবিকা ও পেশার (ক্ষতি), এমনকি স্বজনের সম্পর্কও নষ্ট হতে পারে চণ্ডাল রাগের জন্য। সেই মুহূর্তে শীতল হন।
যখন রেগে যেতে থাকবেন, তখনই শীতল হতে হবে। এ জন্য যা যা করা যায়—

হাঁটতে বেরিয়ে পড়ুন
যে পরিস্থিতি রাগিয়ে দিল, সেই জায়গা থেকে সরে এলে শান্ত হতে সাহায্য হয়।
ঘর থেকে বেরিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে হাঁটলে মন অনেক শান্ত হয়। তখন হাঁটলে অনেক সময় রাগ উবে যায়, সমস্যা থেকেও বেরিয়ে আসা যায়।
বলুন, বলতে দ্বিধা করবেন না, ‘আমি একটু হাঁটতে বেরোলাম।’

রাগের প্রথম আবেগটা সামলাতে হবে
দুর্বাসা মুনির মতো রাগ যাঁদের, প্রচণ্ড রাগী, ক্ষণে ক্ষণে যাঁদের রাগ, তাঁদের রাগের প্রথম দমকটাই প্রচণ্ড। হয়তো রেগে গাড়ির কাচে লাঠির আঘাত করলেন, নয়তো কংক্রিটের দেয়ালে ঘুষি মেরে বসলেন, চেঁচিয়ে উঠলেন বিকটভাবে—এমন বিধ্বংসী প্রকাশের কাছে নিজেকে সমর্পণ করা কেন? একটু ভাবুন এমন প্রচণ্ড না রেগে নিজেকে একটু সামলান।
ঘর থেকে বেরিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে হাঁটলে মন অনেক শান্ত হয়। তখন হাঁটলে অনেক সময় রাগ উবে যায়, সমস্যা থেকেও বেরিয়ে আসা যায়।

গভীর শ্বাসক্রিয়া
চেয়ারে সোজা হয়ে বসুন। নাক দিয়ে গভীর শ্বাস নিন, ১ থেকে ৬ পর্যন্ত গুনুন। এরপর শ্বাস ছাড়ুন ১ থেকে ৮ গোনা পর্যন্ত। থামুন, এ রকম করুন ১০ বার। শ্বাসকর্মের দিকে কেবল নজর রাখুন, মন হবে পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ, যা কিছু মন খারাপের জন্য দায়ী, তা পরিষ্কার হয়ে গেছে…।

৫০ থেকে পেছন দিকে গুনুন
সশব্দে গুনলে এমনকি সংখ্যাগুলো নিজের প্রতি ফিসফিস করে বললেও এক মিনিটে জলদি শান্ত হওয়া সম্ভব। এটি করার সময় শরীরকে শান্ত রাখতে হবে, যা নিয়ে নজর থাকবে তা হলো সংখ্যাগুলো।
এই সহজ ও সুনির্দিষ্ট কার্যটির দিকে লক্ষ করলে সেই মুহূর্তে অন্য কিছু দ্বারা আচ্ছন্ন হওয়ার আশঙ্কা কমে এবং অনেক শান্ত মাথায় সমস্যা মোকাবিলা করা যায়। এরপরও রাগ থাকলে, চর্চাটি পুনরায় করা যায়, ১০০ থেকে পেছন দিকে গুনুন।

ধ্যান করুন
ধ্যান আবেগ বা ইমোশন নিয়ন্ত্রণে সাহায্য করে। যদি বোধ করেন যে আপনার মেজাজ বিগড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ থাকছে না, তখন ধ্যান চর্চার মধ্যে একটু মনকে ছুটি দিলে ভালো। সে পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিন, চলে যান অন্য কোনো ঘরে, এমনকি স্নানঘরেও যেতে পারেন।
ধীর, গভীর শ্বাস নিন। এ রকম শ্বাসক্রিয়া চলতে থাকলে হৃদ্ঘাত হার নেমে আসে। শ্বাসগ্রহণ এত গভীর হওয়া উচিত যেন প্রতিটি শ্বােস প্রথমে পেট ফুলে ওঠে।
মনশ্চক্ষুতে দেখুন একটি সোনালি-শ্বেত আলো, প্রতিটি শ্বাসগ্রহণের সময় সেই আলো পূর্ণ করছে শরীর। যখন শ্বাস ছাড়বেন, মনশ্চক্ষুতে দেখুন কর্দমাক্ত গাঢ় রংগুলো শরীরকে ছেড়ে যাচ্ছে।…
প্রতিদিন সকালে ধ্যান করার অভ্যাস করুন, রাগ না থাকলেও; এতে সার্বিকভাবে অনেক শান্ত থাকবে মন।

মনের চোখে দেখুন একটি প্রশান্তির দৃশ্যপট
চোখ দুটো বুজে পৃথিবীর একটি প্রিয়স্থানকে ভাবুন, হয়তো কক্সবাজারে সমুদ্রসৈকতে বালুকাবেলায় শুয়ে আছেন, নয়তো খুব সুন্দর হ্রদের ধারে ছোট শিশুর মতো ছোটাছুটি করছি। হতে পারে দেখছেন চোখ বুজে এমন একটি স্থান যেখানে কখনোই যাওয়া হয়নি, একটি ঘন অরণ্য, ফোটা ফুলভর্তি মাঠ, সুন্দর নিসর্গ দৃশ্য…। মন শান্ত হয়ে গেল। শ্বাস হয়ে এল স্বাভাবিক। প্রতিটি জিনিসের খুঁটিনাটি দেখুন, রাগের ভাবনাগুলো উড়ে যাবে।

মন শিথিল করা কোনো সংগীত শুনুন
প্রিয় শিল্পীর গান শুনলে মনের রাগ চলে যায়। মেজাজ ভালো হয়ে ওঠে। উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, জ্যাজ বা যার যেমন পছন্দ তেমন গান শুনতে পারেন। শান্ত হয় মন।

ইতিবাচক চিন্তা আসুক মনে
নিজের মনের ইতিবাচক চিন্তার দিকে লক্ষ করলে রাগকে কমানো সহজ হয়। চোখ বুজুন, নেতিবাচক সব চিন্তা মন থেকে দূর করে দিন, ইতিবাচক চিন্তা করুন যেমন:
* আমার এ রাগ চলে যাবে।
* একে সামলানো আমার জন্য খুব সহজ কাজ।
* চ্যালেঞ্জিং পরিস্থিতি আসলে আমার জীবনে সুযোগ মাত্র।
* চিরদিন রেগে থাকব না, এ নিতান্ত সাময়িক আবেগ।
রাগ হবে দূর। তবে দুজনে রাগ করে যদি পরে তা অনুরাগে পরিণত হয়, তাহলে সে রাগ ভালো।
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা





আর্কাইভ