শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন
বুধবার ● ৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের কাছ থেকে ধানসহ ফসল ক্রয়ের দাবিতে আজ বুধবার শহরের ডিবি রোডে এক মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিউনিস্ট পার্টি সদর উপজেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে। এসময় বিক্ষুদ্ধ কৃষকরা বস্তাাভর্তি ধানের বস্তায় মূল্য বৃদ্ধির দাবিতে নানা ধরণের স্লোগান লিখে আনেন।
সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সুপ্রিয়া দেব, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মইশ্যাল, কৃষক নেতা তপন, যুবনেতা মোস্তাফিজুর রহমান বাঁধন, রানু সরকার, ছাত্রনেতা পংকোজ সরকার, ওয়ারেছ সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার নিজেদের কৃষক বান্ধব বলে দাবি করলেও ধানের দাম কমতে কমতে এমন জায়গায় নিয়ে এসেছে কৃষকরা এখন এক মন ধান বিক্রয় করে এক কেজি গরুর মাংস কিনতে পারছে না। বক্তারা, কৃষকদের উৎপাদিত ফসল সকল ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকের নিকট থেকে ধানসহ ফসল ক্রয়ের জোর দাবি জানান। সভায় খাদ্য নিয়ন্ত্রণ অফিস, ভূমি অফিসের অস্বাভাবিক দুর্নীতি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

গাইবান্ধায় প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণ : আটক-১
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম কুপতলা মধ্যপাড়া গ্রামে ৯ বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। ওই ঘটনায় অভিযুক্ত শাকিল মিয়া (১৯) এর বাবা আইয়ুব খানকে গত সোমবার রাতে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (০৭ মে) সকালে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটি অসুস্থ অবস্থায় এখন হাসপাতালের ১৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেযেটির জন্মের ৩মাস পর তার বাবা মোকছেদুল ইসলাম মারা যায়। ৫ মাস পর তার মা লাবণী বেগম অন্যখানে বিয়ে করে চলে যায। ফলে এতিম শিশুটি তার দাদি পশ্চিম কুপতলা মধ্যপাড়া গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে থেকে প্রতিপালিত হচ্ছিল। দাদির নির্দেশনা অনুযায়ি গত রোববার সন্ধ্যায় তাদের চার্জ দেওয়া টর্চলাইট নিয়ে আসার জন্য প্রতিবেশী আইয়ুব খানের ঘরে যায় ওই ছাত্রীটি। এসময় ঘরে থাকা আইয়ুব খানের বখাটে ছেলে শাকিল মিয়া শিশুটিকে জাপটে ধরে হাত দিয়ে মুখ চেপে ধর্ষণ করে। ছুরি দেখিয়ে বিষয়টি কাউকে বললে মেরে ফেলা হবে মর্মে হুমকি দেয়। শিশুটি বাড়িতে ফিরে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে দাদির জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনাটি প্রকাশ করে। ওই রাতেই স্থানীয়ভাবে বিষযটি মিমাংসার চেষ্টা করা হলে শাকিল মিয়ার পরিবার হুমকি ধামকি দিয়ে তাদেরকে বিদায করে দেয। পরে অসুস্থ শিশুটিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির দাদি মর্জিনা বেগম বাদি হয়ে ৪জনকে আসামি করে সদর থানায একটি মামলা দায়ের করেন।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের গাইনী বিভাগের জুনিযর কনসালটেন্ট ডা. তাহেরা আক্তার মনি জানান, মঙ্গলবার শিশুটির মেডিকেল টেস্ট সম্পন্ন করা হযেছে এবং কিছু সমস্যার আলামত পাওয়া গেছে।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার একজনকে আটকের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায থানায় মামলা দায়ের করার পর অপরাধীকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।





আর্কাইভ