শনিবার ● ১১ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুর্গম এলাকায় সেনাবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যেগ
দুর্গম এলাকায় সেনাবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যেগ
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়ছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পানীয় জলের সংকট নিরসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী। দুর্গম এলাকা ধুমনীঘাট গ্রামে পানীয় জলের অভাব দেখা দিলে বিশুদ্ধ পানি সরবরাহ করেন মহালছড়ি জোনের সেনাবাহিনী। ১০ মে সকাল ১১ টায় ধুমনীঘাট এলাকায় গিয়ে ৪-৫টি গ্রামের ২ শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। তিনি বলেন, দুর্গম এলাকায় পানীয় জলের সংকট দেখা দিলে খবর পাওয়ার সাথে সাথে জোনের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করার উদ্যেগ নেওয়া হয়। এ এলাকায় যতদিন পানি সংকট থাকবে ততদিন পর্যন্ত পানি সরবরাহ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রচন্ড তাপদাহে শুকিয়ে যায় ধুমনীঘাট এলাকার পাহাড়ের ঝিরি-ঝর্ণা। ফলে এলাকায় নিত্য ব্যবহার্য পানি ও পানীয় জলের অভাব দেখা দেয়। মাইলের পর মাইল উঁচু উচুঁ পাহাড় ডিঙিয়ে কয়েকটি পরিবার অনিরাপদ পানি সরবরাহ করতে পারলেও এ পানি পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ সংকট নিরসনে মহালছড়ির সেনাবাহিনী বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যেগ নেন।





খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন