শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তীব্র পানি সংকটে আলীকদমের জনগণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » তীব্র পানি সংকটে আলীকদমের জনগণ
শনিবার ● ১৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তীব্র পানি সংকটে আলীকদমের জনগণ

--- আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: ভোর বেলা এসে কলসি নিয়ে লাইনে দাঁড়াই, সিরিয়াল পেতে পেতে বেলা গড়িয়ে সন্ধ্যা। ততক্ষনে হয়ত টিউবওয়েলের পানি শেষ। কোন রকম এক কলসি পানি পেলে খাবার পানির বিষয়টা মিটিয়ে নিই। এবাবে চলছে আমাদের জীবন। এভাবেই পানি সংকটের কথা বর্ণনা করলেন উপজেলার ভারতমোহন পাড়ার জনৈক চাকমা গৃহীনি। বান্দরবানের আলীকদমে নিরাপদ পানির অভাবে জর্জরিত জনজীবন। পানীয় ও ব্যবহার্য জলের জন্য হাহাকার নেমে এসেছে আলীকদমের কয়েক হাজার পরিবারের মধ্যে। শত শত রিংওয়েল আর নলকূপ থাকা সত্বেও পানির সংকট কাটিয়ে উঠতে পারছেনা এলাকার লোকজন। কেউ এক কলসি আর কেউ আদা কলসি। এই নিয়ে চলে রোজকার পানিভিত্তিক কর্মযগ্য।
হাস্যকর হলেও সত্যি যে, পান বাজার এলাকার জনৈক ব্যক্তি বর্ণনা করেন যে, তিনি গভির রাতে হঠাৎ ঘুম থেকে জেগে দেখতে পান তার পাশে বিছানায় তার বৌ নেই। তিনি চুপচাপ অনেক খোঁজাখুজি করার পর না পেয়ে এলাকা বাসীকে জানাতে বাধ্য হলেন। এই নিয়ে এলাকায় হৈ চৈ পড়ে যায়। অবশেষে দেখা যায় রাতে আঁধারে তার বৌ এক কলসি পানি আনার জন্য ছুটে যায় টিউবওয়েলের দিকে।
আলীকদম উপজেলা যুবলীগ নেতা মোঃ নুর আলমকে সাথে নিয়ে এপ্রতিনিধি সরেজমিনে ঘুরে দেখেন উপজেলার বেশ কিছু এলাকা। উপজেলার নয়াপাড়া, থানা পাড়া, ছাবের মিয়া পাড়া, পানবাজার, উত্তর পালং পাড়া, ভারত মোহনপাড়া, মহলুপাড়া, পূর্ব সিলেটি পাড়া, রোয়াম্ভূ, পালংপাড়া, দক্ষিণ পূর্ব পালংপাড়া, রেপারপাড়াসহ এসব এলাকায় রয়েছে শত শত রিংওয়েল, নলকুপ ইত্যাদি। তার মধ্যে হাতে গোনা দুএকটি রিংওয়েল ছাড়া সবগুলোই অকেজো। তবুও কেন এত পানি সংকট তা নিয়ে জনমনে রয়েছে ক্ষোভ। যুবলীগ নেতা নুর আলম জানায় প্রতি বছর যেসব রিংওয়েল বরাদ্ধ আসে তা সময় মত স্থাপন না করে। বর্ষা মৌসুমকেই বেছে নেয়া হয়। কারণ বর্ষা মৌসুমে মাটি ভেজা থাকার কারণে সামান্য পরিমানে খোদাই করলেই পানি পাওয়া যায়। কিন্তু সেই রিংওয়েলগুলো শুকনো মৌসুম এলেই শুকিয়ে যায়।
উপজেলার পান বাজার এলাকায় ব্যবসায়ীরা জানায় বড়জোর দুএকশ লিটার পানি বিক্রয় করলেও এলাকায় পানি সংকটের কারণে তারা বিক্রয় করেন কায়েক হাজার লিটার পানি। বাজার থেকে পানি ক্রয় করতে না পারলে হয়ত অনেকের ইফতারটাও ভালভাবে করা হয়না। সফুর গোনার এলাকার এক পরিবার প্রধান জানায় আমরা যে পানি দিয়ে চাউল এবং শাক-সবজি পরিষ্কার করি সেই পানি আমরা ফেলে দিই না, সেই পানি দিবাচ্চাদের গোশল আর ধোয়ামোছার কাজ এমনকি টয়লেটের কাজও সারতে হয়।
উপজেলা পানির এমন সংকটের কথা জানতে চাইলে আলীকদম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনির আঙ্গুল তুললেন উপজেলা স্থানীয় সরকারী প্রকৌশলী (এলজিইডি)র দিকে। তিনি বলেন যেসব রিংওয়েলগুলোতে পানি পাওয়া যাচ্ছেনা সেগুলো সবই আমাদের নয়। এর মধ্যে এনজিও, এলজিইডি এবং ব্যক্তিগত উদ্যোগে করাও আছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে গ্রীষ্ম মৌসুমে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। আমরা নিজেরাও পানির জন্য সমস্যায় আছি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট

আর্কাইভ