শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আ’লীগ নেতা হত্যায় ঘটনায় পিসিজেএসএস কেন্দ্রীয় নেতাসহ আটক-১০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আ’লীগ নেতা হত্যায় ঘটনায় পিসিজেএসএস কেন্দ্রীয় নেতাসহ আটক-১০
শনিবার ● ২৫ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগ নেতা হত্যায় ঘটনায় পিসিজেএসএস কেন্দ্রীয় নেতাসহ আটক-১০

---বান্দরবান প্রতিনিধি  :: বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমার হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা ও  পিসিজেএসএস-মুল  এর বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ক্যাবা মং মারমাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
আজ শনিবার ২৫ মে বিকেলে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তাদের আটক করেন।
আটককৃত‌দের ম‌ধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে তারা হলেন :  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, মৌজা হেডম্যান থৈলা প্রু মারমা ও জর্ডান পাড়ার পাড়া প্রধান (কারবারি) মংহলা ত্রিপুরা।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আটক বললে হবে না তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্যই থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে আওয়ামী লীগ নেতা হত্যার প্রতিবাদে আগামী কাল ২৬ মে রবিবার বান্দরবান জেলায় অর্ধদিবস হরতালের ডাক দি‌য়ে‌ছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার দুপুরে সন্ত্রাসীদের হাতে অপহৃত পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমার লাশ উদ্ধারের পর নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭ উপজেলায় হরতাল পালন করা হবে বলে জানান নেতারা।
উল্লেখ্য, গত ১৫ দিনের মধ্যে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ও কুহালং এলাকায় সন্ত্রাসীদের হাতে ৪জন নিহত ও একজন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন আওয়ামী লীগের ও দুজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল)এর সমর্থক। রাজবিলা কুহালংসহ বিভিন্ন এলাকায় অপহরণ, হত্যাকান্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের ভয়ে বিভিন্ন এলাকায় রাতে বাড়ির বাহিরে পালিয়ে বেড়াতে হচ্ছে এলাকার যুবকদের।





আর্কাইভ