শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জ থেকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার : অপহরণকারী আটক
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জ থেকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার : অপহরণকারী আটক
বুধবার ● ২৯ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জ থেকে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার : অপহরণকারী আটক

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রাম থেকে অপহরণ হওয়া ৪র্থ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শিশু রিয়াদ উপজেলার বগেরগাছি গ্রামের ফারুক হোসেনের ছেরে। সোমবার দুপুরে শিশু রিয়াদকে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তাইজুল ইসলাম স্বপন ওরফে মুন্নাকে আটক করে পুলিশ। আটক মুন্না উপজেলার বগেরগাছি গ্রামের শুকুর মোল্লার ছেলে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, শিশু রিয়াদকে অপহরণের পর ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় রাখা হয়। এরপর মোবাইলে শিশু রিয়াদের পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এক পর্যায়ে ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সমগ্র বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ তদারকি করে। প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর পরিচয় শনাক্ত করা হয়। এরপর বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দেওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমে অপহরণকারী স্বপনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের একটি বাসা থেকে শিশু রিয়াদকে উদ্ধার করা হয়। শিশু উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে শিশু রিয়াদকে উদ্ধার ও অপহরণকারী স্বপনকে আটক করা হয়।
--- গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান স্যারের মাধ্যমে শিশুটিকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। উল্লেখ্য, গত শনিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে আত্মীয় পরিচয়ে বাড়ীতে এসে রিয়াদ হোসেন (৯) নামে এক শিশু অপহরনের শিকার হয়। সংবাদ সম্মেলনে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, ডিএসবি ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।





আর্কাইভ