বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঈদের আগে বেতন-বোনাস প্রদানের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
ঈদের আগে বেতন-বোনাস প্রদানের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি :: অবিলম্বে নবম ওয়েজ বোর্ড-এর গেজেট প্রকাশ, ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন-বোনাস প্রদান এবং জাতীয় সংসদে সাংবাদিকের নিরাপত্তায় আইন করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেইউজের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস সংলগ্ন বটতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেইউজে-এর সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, কেইউজের সাধারণ সম্পাদক আচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, প্রদীপ চৌধুরী ও কেইউজে-এর অর্থ সম্পাদক দুলাল হোসেন বক্তব্য রাখেন। এ সময় খাগড়াছড়ি জেলাশহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সমাবেশে বলেন, সাংবাদিকদের হয়রানি করতে করতে কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা’র অপ-প্রয়োগ বন্ধ ছাড়াও দেশের স্বাধীন মত প্রকাশের স্বার্থে তথ্য অধিকার আইনকে আরো সহজতর করার জন্য সরকারের নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় বক্তারা পার্বত্য তিন জেলার গণমাধ্যম মালিকদের উদ্দেশ্যে বলা হয়, নিয়মিত পত্রিকা প্রকাশ না করে-স্টাফদের ন্যায্য মজুরী না দেয়া, অপর্যাপ্ত সার্কুলেশন তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১