শিরোনাম:
●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়
রাঙামাটি, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » শরণখোলায় মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে একজনকে হত্যা
প্রথম পাতা » অপরাধ » শরণখোলায় মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে একজনকে হত্যা
শনিবার ● ১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরণখোলায় মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে একজনকে হত্যা

---বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের শরণখোলায় মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম বেল্লাল (৩২) নামের এক ব্যাক্তিকেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে শরণখোলা উপজেলার বাংলাবাজার এলাকায় বেল্লালকে মারপিটের ঘটনা ঘটে । ১০ ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোরে বেল্লালের মৃত্যু হয় । নিহত আমিনুল ইসলাম বেল্লাল শরণখোলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের মো. সোহরাব হোসেন আকনের ছেলে।
নিহত বেল্লালের পিতা সোহরাব হোসেন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে বাংলাবাজারে লাবন হাওলাদার এর ক্রাম খেলা ঘর থেকে আমার ছেলেকে টেনে বের করে প্রতিবেশী সোবাহান গাজীর ছেলে আসাদুল গাজী (১৮) ও পান্না গাজীর ছেলে ইসাহাক গাজী (১৮)। পরে ওই বাজারের কালাম ফরাজীর চায়ের দোকানের সামনে আসাদুল বেল্লালকে ধরে রাখে এবং ইসাহাক কিল ঘুষি দিতে থাকে । রাতে ইসাহাকের বাবা পান্না গাজী আমাকে ডেকে ব্যাথার ওষুধ দিলে তা খাওয়ালে বেল্লালের শরিরের ব্যাথা কমে । শনিবার ভোরে ঘরে এসে দেখি বেল্লাল নাক দিয়ে জোরে জোরে শ্বাস নেয় ও হাতপা লাফাতে থাকে। তখন বেল্লালকে হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেয়ার পথেই বেল্লালের মৃত্যু হয় ।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, নিহত বেল্লালের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার সরকার শনিবার সকাল সাড়ে দশটায় এই প্রতিবেদককে জানান, বৃদ্ধের আপত্তিকর ছবি তুলে ফেজবুকে ছাড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে বেল্লালকে মারধর করে আসাদুল ও ইসাহাক । শনিবার ভোরে হাসপাতালে নেয়ার পথে বেল্লালের মৃত্যু হয়। থানায় মামলা দায়র করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যহত আছে বলে জানান ওসি।





আর্কাইভ