শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : ক্ষয়ক্ষতি পাঁচ লক্ষ টাকার অধিক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : ক্ষয়ক্ষতি পাঁচ লক্ষ টাকার অধিক
শুক্রবার ● ৭ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা : ক্ষয়ক্ষতি পাঁচ লক্ষ টাকার অধিক

---রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: রাউজান পৌর এলাকায় গভীর রাতে দুই পরিবারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুনে নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছায় হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ঈদের দিন রাতে ৫ জুন দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা আগুন দেয় রাউজান পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মন্টু ঘোসের বাড়ির মৃত নিরঞ্জন দাশের দুই পুত্র দুলাল দাশ ও বিজয় দাশের ঘরে। রাত তিনটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগে পুড়ে ছাই হয়ে যায় দুই বসত ঘর। দুলাল দাশের স্ত্রী অভিযোগ করে বলেছেন, আমার ভাসুর ও তার ছেলে মিলে ঘুমন্ত মানুষকে হত্যার জন্য আগুন দিয়েছে। এর আগেও আমার ভাসুর বিকাশ দাশ সন্ত্রাসী দিয়ে আমাদের উপর হামলা করেছে।
বিজয় দাশ তপু জানান, আমার বড় ভাই ও তার ছেলেরা গাউন্ড পাউডার দিয়ে পরিকল্পিত ভাবে আমার পরিবারকে হত্যা লক্ষে আমাদের ঘরে আগুন দিয়েছে। তিনি বলেন তারা আমাদের মৃত্যু নিশ্চিত করতে আগুন দেয়ার আগে বাড়ির সব দরজা বাহির থেকে হুকবন্ধ করা হয়। তিনি আগুণের সূত্রপাত বর্ণনা করে বলেন, আগুনে লেলিহান শিখার তাপদাহ থেকে স্ত্রী ও পুত্রকে বাঁচাতে ঘরের একপাশ কেটে আগুন থেকে রক্ষা করি। এসময় আমার ছেলে আগুন লাগাতে আসা আমার বড় ভাইয়ের ছেলেকে দেখতে পায়। তার দাবি আগুনে নগদ ৯৫ হাজার টাকা, ৫ভরি স্বর্ণালংকার, আসবাবপত্রসহ গৃহপালিত পশু আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেছেন পৌর সভার কাউন্সিলর এডভোকেট দীলিপ চৌধুরী।
তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়া মর্মান্তিক আগুন লাগানোর ঘটনায় দোষীদের তদন্ত করে ব্যবস্থা দেয়ার জন্য ফোন করে রাউজান থানাকে অনুরোধ জানান।
এ প্রসঙ্গে এডভোকেট দীলিপ চৌধুরী সাংবাদিকদের জানান, হত্যার পরিকল্পনা নিয়ে কেউ ঘরে আগুন দিতে পারে। নিরপেক্ষ ভাবে আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি। পুলিশও ঘটনার তদন্ত করবে। যেই দুই পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তারা গরীব ও নিরহ। রাউজানের স্থানীয় সাংসদ  সদস্যার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পৌরসভা থেকেও আর্থিক সহযোগিতা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)