শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌরসভায় গণশৌচাগর না থাকায় জনদুর্ভোগ
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌরসভায় গণশৌচাগর না থাকায় জনদুর্ভোগ
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর পৌরসভায় গণশৌচাগর না থাকায় জনদুর্ভোগ

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: পাবনার চাটমোহর পৌর শহরে গণশৌচাগার না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সবাই খোলাস্থানে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন।

মলমূত্রের বেগ হলে চেপে রাখা কত যে কষ্টকর গণশৌচাগার না পেয়ে এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছেন তারাই বিষয়টি উপলব্ধি করতে পারবেন। অথচ এ ব্যাপারে কোন মাথা ব্যথা নেই পৌর কর্তৃপক্ষের।

পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও চরম হুমকির মুখে পড়েছে। তবে দু’একটি শৌচাগার যাও বা আছে তারও বেহাল অবস্থা।

জানা গেছে, ১৯৯৭ সালে স্থাপিত চাটমোহর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হয় ২০১৮ সালের ২৮ জানুয়ারি। শুধু পৌর শহরেই বাস করেন প্রায় ২০ হাজারের অধিক মানুষ। আর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৪ লক্ষাধিক।

দীর্ঘ পুরনো পৌর শহরের পুরাতন বাজার এলাকার গণশৌচাগারের অবস্থা করুণ। টয়লেটের দরজা ভেঙ্গে ও অপরিস্কারের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ ও নোংরা পরিবেশের কারণে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

শুধু পুরাতন বাজারই নয়, পৌর সদরে বাকি দু’টি পাবলিক টয়লেটের চিত্রও একই রকম। অথচ প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে দাপ্তরিক কাজে, কেনাকাটা, লেখাপড়াসহ নানা বিভিন্ন প্রয়োজনে হাজার হাজার মানুষ শহরে আসেন।

আর শহরে এসেই প্রথমে বিপদে পড়তে হয় গণশৌচাগার অভাবে। বাধ্য হয়ে যত্রতত্র খোলাস্থানে মলমূত্র ত্যাগ করতে সবাই। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিড়ম্বনা শিকার হচ্ছেন।

এছাড়া বিপনি বিতান ও বাজারের মধ্যেও নেই টয়লেট সুবিধা। ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন ক্রেতা ও ভোক্তারা। এতে করে শহরে বেশ কয়েকটি পয়েন্টে মলমূত্র ত্যাগের স্থানে পরিণত হয়েছে।

অনেকে আবার বাধ্য হয়ে শহরের গলি ও সড়কের পাশে মলমূত্র ত্যাগ করছেন। এর ফলে সৃষ্ট দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণে পৌর সদরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত স্বাস্থ্য সম্মত গণশৌচাগার স্থাপনের দাবি সবার।

হারুনর রশীদ, শুকচাঁদ হোসেন, সাগর হোসেনসহ বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয়। প্রয়োজন দেখা দিলে বেশিরভাগ মানুষই স্থানীয় মসজিদের শৌচাগার বা আশপাশের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন। এটা আমাদের পৌরবাসীর জন্য দুঃখজনক।

চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম বলেন, গুরুত্বপুর্ন পয়েন্টে গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী জুনের পর কাজ শুরুর আশ্বাসও দেন তিনি।

পাবনায় ছুরিকাঘাতে কৃষককে হত্যা
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়ায় তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাবনা সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবুল কালাম উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের চাদপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের পুত্র। পেশায় একজন কৃষক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার চাদপুর গ্রামে আবুল কালামের জমিতে একই গ্রামের সাইফুল ইসলামের একটি গরু প্রবেশ করে পাট ক্ষেত নষ্ট করে। পরে আবুল কালামের ছেলে আবুল বাশার গরুটিকে ক্ষেত থেকে নিয়ে এসে তাদের বাড়িতে আটকে রাখে। সাইফুল ওই গ্রামের আব্দুল সরদারের ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে সকাল আটটার দিকে ছুরি ও লাঠিসোঠা সহ সাইফুল দলবল নিয়ে আবুল কালামের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সাইফুল ছুরি দিয়ে আবুল কালামের পেটে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তখনই তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে আবুল কালাম মারা যান।
খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান জানান, সাইফুল একজন দাঙ্গাবাজ প্রকৃতির লোক। সে সামান্য কারণে একজন নিরীহ মানুষকে হত্যা করেছে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।

ভাঙ্গুড়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম হোসেন বলেন, হত্যার বিষয়টি খানমরিচ ইউপি চেয়ারম্যান আছাদুর রহমান থানায় জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ