শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ডাকাত দলের সাথে গুলাগুলিতে ৫ পুলিশ আহত : অস্ত্রসহ ১ ডাকাত গ্রেফতার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ডাকাত দলের সাথে গুলাগুলিতে ৫ পুলিশ আহত : অস্ত্রসহ ১ ডাকাত গ্রেফতার
বুধবার ● ২৬ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ডাকাত দলের সাথে গুলাগুলিতে ৫ পুলিশ আহত : অস্ত্রসহ ১ ডাকাত গ্রেফতার

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলি হয়েছে। এসময় ডাকাতের গুলিতে আহত হয়েছেন থানা পুলিশের ৫ সদস্য। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামের এঘটনাটি ঘটে। এসময় আকুল মিয়া (২৮) নামের এক কুখ্যাত ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের ইদ্রিস আলীর পুত্র। আহত পুলিশ সদস্যরা হলেন- বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা, এএসআই পরিমল চন্দ্র শীল, জামাল খান, কনস্টেবল আব্দুল হক ও আবুল কালাম। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এএসআই পরিমল চন্দ্র শীল’র অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
পুলিশ জানায়- মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি ডাকাত গ্রুপ লামাকাজী ইউনিয়নের একটি হিন্দু বাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদটি জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দোলাল আকন্দ’র নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। রাত ১টা ১৫মিনিটে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামের মসজিদের পাশ্ববর্তী ব্রিজের কাছে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাতদল। এসময় ডাকাতদলের সাথে পুলিশের ২৪/২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। গুলাগুলিতে এলাকার সাধারণ মানুষের মাঝে বিরাজ করে আতংক। গুলি ছুড়তে ছুড়তে একপর্যায়ে ডাকাতদল পালাতে থাকলে ১টি দেশীয় পাইপগান, ২টি কার্তুজ, ১টি বড় সাবল, ৩টি ছোট সাবল, ১টি কোমড়ের বেল্ট ব্যাগ ও ২টি ব্যাগ সহ ডাকাত আকুল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাত দলের গুলিতে আহত হন থানা পুলিশের ৫সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন- আটককৃত আকুল মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যা সহ ৮টি মামলার রয়েছে।

বিশ্বনাথে ৫ জুয়াড়ি আটক

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ৫ জুয়াড়িকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ সবজি হাটের ছোরাব আলীর দোকানঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাম্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার চান্দেরপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (৩৫), নরসিংদী জেলার রামপুরা থানার রামপুরা গ্রামের মৃত আবদুল গণির ছেলে মোঃ শহীদুল্লাহ (৪০), বিশ্বনাথ থানার রাজনগর গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল আহমদ (২২), একই থানার হরিকলস গ্রামের মৃত আছলম আলীর ছেলে আখতার আলী (৪০), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মখুরাপাড়া গ্রামের মৃত আবদুল সমেতের ছেলে সবুজ মিয়া (৫০)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোয়ার আস্তনায় অভিযান চালায়। এসময় ৫ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে জোয়া খেলার তাস ও নগদ ১২৫০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
৫ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদেরকে আজ বুধবার ২৬ জুন আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথে মারামারিতে নিহতের ঘটনায় মামলা

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মকদ্দুছ আলী নামের এক মৎস্য ব্যবসায়ী নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছেন। আজ বুধবার নিহতের ভাই মনসুর আলী বাদি হয়ে ৪জনের নাম উল্লেখ করে আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামি রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ২১ (২৬.০৬.১৯ইং)। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।
প্রসঙ্গত, বিশ্বনাথে গত মঙ্গলবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মকদ্দুছ আলী (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত লালই মিয়ার ছেলে। উপজেলার সৎমানপুর গ্রামের নিহত মকদ্দুছ আলীর ছোট ভাই মনসুর আলী ও একই গ্রামের সেলিম মিয়ার লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মকদ্দুছ আলী সজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে ওসমানীনগরের তাজপুর বাজার ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ