শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৯
প্রথম পাতা » কৃষি » পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না সহস্রাধিক খেজুরগাছ
প্রথম পাতা » কৃষি » পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না সহস্রাধিক খেজুরগাছ
বৃহস্পতিবার ● ২৭ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না সহস্রাধিক খেজুরগাছ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রয়োজনীয় সঠিক পরিচর্যার অভাবে বেড়ে উঠতে পারছে না প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছ। উপজেলার মনিয়ারী ইউনিয়নের বিভিন্ন রাস্তায় রোপিত এসব খেজুর গাছ ঝোপ জঙ্গলের কবলে পড়ে বেড়ে উঠতে না পারায় এসব গাছ থেকে এলাকাবসীও কোন সুফল ভোগ করতে পারছে না। উপরন্ত এসব রাস্তা রাতের আঁধারে নিরাপত্তাহীন হয়ে পড়ছে।
জানা যায়, উপজেলার মনিয়ারী ইউনিয়নের মাড়িয়া- নওদুলী, মাড়িয়া- জালুপৌঁতা ও নওদুলী- গুলিয়া রাস্তায় প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছের বীজ বোপন করা হয় ৮/৯ বছর পূর্বে। আত্রাই পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এলাকাবাসীর উপকারার্থে নিজস্ব অর্থায়নে ওই রাস্তাগুলোর পার্শে ২ হাজার খেজুরের বিচি বোপন করে। পরে গাছ উঠার পর প্রয়োজনীয় রক্ষাণাবেক্ষণের অভাবে অনেক গাছই বিনষ্ট হয়ে যায়। তারপরও বর্তমানে রাস্তাগুলোর পার্শে রয়েছে প্রায় দেড় সহস্রাধিক খেজুরগাছ। গাছগুলো অনেকটা দর্শনীয় হয়ে উঠেছে। কিন্তু সঠিক পরিচর্যার অভাবে এগুলো বেড়ে উঠতে পারছে না। এ গাছগুলোর সঠিক পরিচর্যা করলে শীত মৌসুমে এলাকাবাসী প্রচুর পরিমাণ রস সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হতে পারবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এসএম হাসান সেন্টু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ২০০৯ সালের দিকে আমরা ওই রাস্তাগুলোতে খেজেুরের বীজ বোপন করি। কয়েক বছরের মধ্যেই গাছগুলো রস দানের উপযোগী হয়ে উঠে। কিন্তু অর্থাভাবে এ গাছগুলোর প্রয়োজনীয় পরিচর্যা করতে না পারায় ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করতে না পারায় এলাকাবাসী এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সরকারী সহায়তা পেলে আমরা গাছগুলোর নিয়মিত পরিচর্যা করতে পারতাম। এতে করে এলাকাবাসী অনেক উপকৃত হতো।
এ ব্যাপারে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি রাস্তার গাছগুলো দেখেছি। বৃহত্তর স্বার্থে এ গাছগুলোর পরিচর্যা বিশেষ প্রয়োজন। বিষয়টি উপজেলার সমন্বয় কমিটির সভায় আলোচনার মাধ্যমে বন বিভাগকে দায়িত্ব দিয়ে গাছগুলো পরিচর্যার ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছি।

আত্রাইয়ে সততা স্টোরের উদ্বোধন

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সহযোগিতায় আত্রাই উচ্চ বিদ্যালয় আত্রাই নওগাঁর আয়োজনে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আত্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

শিক্ষক তপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মো. মুনছুর রহমান, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ¦ মো. আবদার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।





আর্কাইভ