শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

---রাজশাহী প্রতিনিধি :: বেগম খালেদা জিয়ার মুক্তি, গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে আনা ও ভোটের অধিকার ফিরিয়ে এনে সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক জাতীয়তাবাদের সরকার গঠন আন্দোলনের জন্য সবাইকের প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু। আজ মঙ্গলবার সকালে বেগম খালেজা জিয়ার নিঃশ্বর্ত মুক্তি ও গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ আহবান জানান তিনি।

রাজশাহী জেলা বিএনপির আয়োজনে নগরের একটি কমিউনিটি সেন্টারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ট এ্যাড. কামরুল মনির।

জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক মামুনুর রশিদ, জেলা সহ-সভাপতি সামিউল ইসলাম মুন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল আলম রায়হান, তাজমুলতান টুটুল, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওয়াদুদ হাসান পিন্টু, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক তোফায়েল হোসেন রাজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোদাগাড়ির বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, আড়ানী পৌরসভা বিএনপি সভাপতি নজরুল ইসলাম, পুঠিয়ার সভাপতি আমিনুল হক মিন্টু, দূর্গপুর পৌরসভার সভাপতি বজলুর রহমান, গোদাগাড়ি পৌরসভার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, দূর্গাপুর বিএনপি সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, পবা বিএনপির যুগ্ম আহব্বায়ক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, যুগ্ম সম্পাদক মামুন হোসেন, কাটাখালি পৌরসভার সহ-সভাপতি অধ্যাপক আম্মান আলী ও যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রুখশানা পারভিন টুকটুকি, জেলা সেচ্ছাসেবক দল সভাপতি নুশরাত এলাহী রিজভী, কৃষক দল কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, সহ-সভাপতি অরন্য কুশুম, মাহফিজুর রশিদ মিতুল, যুগ্ম সম্পাদক পিয়াস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ ।

এদিকে, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ গ্যাসের দাম সহনিয় পর্যায়ে রাখার দাবি জানিয়ে নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী ঈদের আগেই বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে হবে। না দিলে কঠোর কর্মসূচী আসবে। তখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বিএনপি দায়ী থাকবে না।
রাবি কর্তৃপক্ষকে শিক্ষা বৃত্তির ২৫ লাখ টাকার চেক হস্তান্তর

রাজশাহী :: শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের জন্য ‘শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এবং তাঁর সহধর্মিনী জাহানারা জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, শহীদ কামারুজ্জামানের মেয়ে রওশন আক্তার রুমী ও পুত্রবধূ বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে শহীদ কামারুজ্জামানের দৌহিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. আনিকা ফারিহা জামান অর্ণা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমার মা জাহানারা জামান সব সময় উচ্চশিক্ষাকে উৎসাহিত করেছেন। তাঁর জীবনের সঞ্চয় থেকেই এই বৃত্তি প্রদান করা হচ্ছে। বাবা দেশের জন্য যা করে গেছেন, মানুষ সারাজীবন মনে রাখবেন। আর এই বৃত্তি চালুর মাধ্যমে শহীদ কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবেন, তিনি কী কাজ করে গেছেন।

মেয়র বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি চালু হলো, আগামীতে আরো বেশি অর্থ প্রদান এবং বৃত্তি প্রদানের পরিধি বাড়ানো হবে। যাতে বৃত্তি পাওয়ার মাধ্যমে অস্বচ্ছল শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, আমি শুধু আমি নয়, আমাকে মানুষের জন্যে, দেশের কল্যানের জন্য কাজ করে যেতে হবে। প্রত্যেককেই এমনভাবে ভাবতে হবে। এমন কিছু করে যেতে হবে যাতে মানুষ মনে রাখে, মনে রাখার মতো অসংখ্য কাজ করে গেছেন শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হবো।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেকে বন্ধু ছিলেন। কিন্তু জীবন-মরণের সাথী ছিলেন শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা। দেশের জন্য তাঁদের মতো মানুষ যা করে গেছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা সারাজীবন মনে রাখবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এ বারীর পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, আইন, ইতিহাস, মনোবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য চিরতরে দানকৃত ২৫ লাখ টাকা দিয়ে বৃত্তি তহবিল প্রতিষ্ঠিত হলো। এই দানের অর্থ ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে উপরে উল্লিখিথ ৫টি বিভাগের ৫ জন শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)