শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার ● ২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় গ্যাস সংযোগ প্রদানের দাবিতে ও দেশব্যাপী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, পলাশবাড়ি বিএনপির সদস্য সচিব আবু আলা মওদুদ, ফুলছড়ি বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নাননু, শ্রমিক দলের হুনান হক্কানী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু প্রমুখ।

গাইবান্ধার ৪টি পৌরসভা কর্মচারীদের কর্মবিরতি

গাইবান্ধা :: রাজস্ব খাত থেকে বেতন ভাতা প্রদানের এক দফা দাবিতে দু’দিনব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির শেষ দিনে গাইবান্ধা প্রেস ক্লাব চত্বর ও সংলগ্ন সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে পৌর কর্মচারিরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে জেলার গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও নবগঠিত পলাশবাড়ির পৌরসভা কার্যালয় তালাবদ্ধ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা এই কর্মসূচিতে অংশ নেয়।
অবস্থান চলাকালে কর্মচারীরা ‘দেশ দরদী শেখ হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা’, ‘মা জননী হাসিনা, বেতন ছাড়া বাঁচিনা’ ইত্যাদি শ্লোগান দিয়ে এলাকা মুখর করে তোলেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এবিএম সিদ্দিকুর রহমান, রেজাউল হক, বিপুল কুমার সাহা, মিলন কুমার সরকার, রবিউল ইসলাম, মিজানুর রহমান শামী, সূচনা সরকার, আব্দুল আহাদ বাবু, এসএম মাজাহারুল আনোয়ার, মুনছুর আলম, শরিফুল ইসলাম ডাকুয়া, মেহেদুল ইসলাম, ফিরোজ কবীর প্রামানিক, আরিফুর রহমান, অনন্ত কুমার প্রমুখ।
অবস্থান শেষে নেতৃবৃন্দ গাইবান্ধা প্রেস ক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
অবস্থান কর্মসূচির শুরুতে গাইবান্ধা পৌরসভা কার্যালয় থেকে কর্মচারীদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)