বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা
মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা
মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর নব-নির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২ জুলাই সমিতির কার্যালয় প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত চলে এ সভার কার্যক্রম।
ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভার সঞ্চালনা করেন সমিতির অন্যতম সদস্য রুহুল আমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর নব-নির্বাচিত সাধারন সম্পাদক মো. হারুনুর রশিদ ফরাজী ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও সমিতির সদস্য মো. আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, সমিতির সদস্য এম হুমায়ুন মোর্শেদ খান, নব-নির্বাচিত সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ মেম্বার, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল গনি, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডা: আবদুল মোনাফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. নাছির আহম্মদ চৌধূরীসহ সমিতি বিভিন্ন সদস্যগন।
সভায় বক্তারা-সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে নেন। এবং সামনের দিনগুলোতে সমিতির সার্বিক কার্যক্রমকে আরো সুচারুভাবে পালনে সোচ্চার থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের