শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন করেছে মাইসছড়ি ইউপি
শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরন করেছে মাইসছড়ি ইউপি
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪নং ইউনিয়ন পরিষদ এর উদ্যেগে এলজিএসপি-৩, ২য় কিস্তি হতে দুর্গম ও শিক্ষায় অনগ্রসর এলাকার ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে আসবাবপত্র বিতরন করা হয়েছে। গতকল ৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আসবাবপত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমাসহ সকল ইউপি সদস্য ও ৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিতরনকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে, হাজাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ক্যায়াংঘাট বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি মুসলিমপাড়া বর্ণমালা আইডিয়াল স্কুল, বুদ্ধ শিশুঘর স্কুল এন্ড কলেজ।
মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছে। এরই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রথম ধাপে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে আসবাবপত্র বিতরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১