শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » জাতীয় » বাম জোটের হরতালে আদর্শ নাগরিক আন্দোলনের সমর্থন
প্রথম পাতা » জাতীয় » বাম জোটের হরতালে আদর্শ নাগরিক আন্দোলনের সমর্থন
শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাম জোটের হরতালে আদর্শ নাগরিক আন্দোলনের সমর্থন

---মহাজোট সরকারের আমলে সপ্তমবারের মত অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা ৭ জুলাই অর্ধদিবস হরতালের প্রতি পূর্ণসমর্থন জানিয়ে সংগঠনের সকল সদস্যদের রাজপথে থাকার আহবান জানিয়েছে দেশের অন্যতম অরাজনৈতিক সংগঠন আদর্শ নাগরিক আন্দোলন।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক এড. মোঃ আল-আমিন এই আহবান জানান।

বিবৃতিতে গ্যাসের মূল্যবৃদ্ধি করে সরকার জনবিরোধী অবস্থান নিয়েছে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন- অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলো ৭ জুলাই অর্ধদিবস যে হরতাল ডেকেছেন আমরা তাদের এই হরতালকে পূর্ণসমর্থন করছি। আমরা মনে করি, তাদের এই হরতাল আহ্বান যৌক্তিক। জাতীয় স্বার্থে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ নাগরিকদের এই হরতালে অংশ নেয়া উচিৎ।

নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের দোহাই দিয়ে বর্তমান সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। সরকারকে জবাবদিহিতা করতে হচ্ছে না বলেই জনগণের স্বার্থ গুরুত্ব পাচ্ছে না বলেই সর্বমহল থেকে প্রতিবাদ করার পরও সরকার অযৌক্তিকভাবে সপ্তমবারের মত গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে।

নেতৃবৃন্দ বলেন, গ্যাসের মূল্য যেখানে কমানো যায় সেখানে উল্টো বাড়ানোর কোনো যুক্তি নেই। এ মূল্যবৃদ্ধি লুটেরা, দুর্বৃত্ত ও দুর্নীতিবাজ কর্মচারী-কর্মকর্তাদের মোটাতাজাকরণ প্রকল্প ছাড়া কিছুই নয়। ওই শ্রেণীর লোকেরা অগণিত অবৈধ সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয়। আর এ বিল গিয়ে যুক্ত হয় যারা প্রকৃত সংযোগ গ্রহণকারী তাদের উপর।

নেতৃবৃন্দ আরো বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে কল-কারখানার উৎপাদন, পরিবহনব্যয়, যাত্রীভাড়া, গৃহস্থালি কাজে গ্যাসের খরচ বৃদ্ধি পাবে। এতে গরিব, নি¤œ মধ্যবিত্ত মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। বাজেটে সরকার ধনীদের কালো টাকা সাদা করা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে ট্যাক্স, ভ্যাট কমানোর দাবি মেনে নিয়েছে। কিন্তু গরিব মধ্যবিত্তদের কোনো দাবি মেনে নেয়নি। সঞ্চয়পত্রের কর বৃদ্ধি করে পেনশনভোগীদের অবস্থা দুর্বিষহ করে তুলছে। সারা দেশে ৭-৮ তলা পর্যন্ত ভবনের অনেক মালিকদের যেখানে টিআইএন নম্বর নেই, থাকলেও ট্যাক্স ফাঁকি দেয় সেখানে জীর্ণ-শীর্ণ বাসায় বিদ্যুৎ সংযোগে টিআইএন নম্বর খোলা বাধ্যতামূলক করে গরিব মারার ব্যবস্থা করা হয়েছে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ