শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » সৎ মেয়েকে ধর্ষণ ও গর্ভপাতের দায়ে বাবার বিরুদ্ধে চার্জশীট
প্রথম পাতা » অপরাধ » সৎ মেয়েকে ধর্ষণ ও গর্ভপাতের দায়ে বাবার বিরুদ্ধে চার্জশীট
শুক্রবার ● ৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৎ মেয়েকে ধর্ষণ ও গর্ভপাতের দায়ে বাবার বিরুদ্ধে চার্জশীট

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাদুল্লাপুরে সৎ মেয়েকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বাবার বিরুদ্ধে উঠা ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে মামলার একমাত্র আসামি সৎ বাবা ইদ্রিস আলী ওরফে চেংটু মেম্বারকে (৪৮) অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশীট) চুড়ান্ত করেছে পুলিশ। খুব শিগগরিই তদন্তকারী কর্মকর্তা চার্জশীট আদালতে জমা দিবেন বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান।
চুড়ান্ত তথ্য নিশ্চিত করে মোস্তাফিজুর রহমান মামলার অভিযোগ ও তদন্তের বরাত দিয়ে বলেন, ‘ধর্ষণের ঘটনায় ভিকটিম আদালতে জবানবন্দি দিয়েছে। মামলায় ভিকটিমের উল্লেখ করা লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠভাবে তদন্ত কার্যক্রম চালানো হয়। তদন্তে স্থানীয় ছাড়াও মামলার একাধিক স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। ডাক্তারী পরীক্ষাতেও অপ্রাপ্ত বয়সের কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পুরো ঘটনাটি তদন্ত, আলামত, ডাক্তারী পরীক্ষা ও স্বাক্ষীর ভিত্তিতে ধর্ষণ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে আসামি ইদ্রিস আলী ওরফে চেংটু মেম্বারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় ইদ্রিস আলী ওরফে চেংটুকে একমাত্র অভিযুক্ত আসামি করে অভিযোগপত্র (চার্জশীট) প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক বলেন, ‘ভিকটিমের অভিযোগে আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই আসামি কারাগারে রয়েছে। ভিকটিম নিজেই বাদি হয়ে গত ৩ মে নারী নির্যাতন ও শিশু দমন আইনে সৎ বাবা ইদ্রিস আলীকে আসামি করে মামলা করে। মামলার দুই মাসের মধ্যে গুরুত্ব ও সর্তকতার সাথে তদন্ত কার্যক্রম শেষ করা হয়। তদন্তে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লোষনে অভিযুক্ত আসামি সৎ বাবার বিরুদ্ধে ‘অপ্রাপ্ত বয়সের কিশোরীকে’ ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এছাড়া কিশোরীর দায়ের করা প্রতিবেশী দক্ষিণ সন্তোলা গ্রামের আবুল হোসেনের ছেলে মাসুদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অপর মামলাটির তদন্ত কার্যক্রমও শেষের দিকে।
উল্লেখ্য, ইদ্রিস আলী ওরফে চেংটুর ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের একজন সদস্য। স্ত্রী, সন্তান থাকার পরেও ২০১৮ সালের প্রথমের দিকে শিউলী বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। শিউলী বেগমের পূর্বে বিবাহ হয়েছিল। ১৫ বছরের এক কন্যাকে নিয়ে দ্বিতীয় স্বামী চেংটু মেম্বারের টিয়াগাছা গ্রামের বাড়িতে উঠেন শিউলী। সংসার করার এক পর্যায়ে কিশোরীর (সৎ মেয়ে) উপর লোলুপ দৃষ্টি পড়ে চেংটুর। সুযোগ বুঝে চেংটু বিভিন্ন ভয় দেখিয়ে প্রায়ই তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে দুই মাসের অন্তসত্তা হয়ে পড়লে কিশোরীকে কৌশলে কবিরাজের ঔষধ খাইয়ে গর্ভপাত ঘটায় চেংটু। এরমধ্যে ঘটনা জেনে প্রতিবেশি মাসুদ মিযাও কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। এতে করে আবারও কিশোরী আন্তসত্তা হয়ে পড়ে। অন্তসত্তা হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে কিশোরীকে নানাভাবে বুঝিয়ে মাসুদ মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে।
নিজের অপরাধ গোপন করে মাসুদের বিরুদ্ধে অভিযোগ করতে কিশোরীকে সঙ্গে নিয়ে গত ৩ মে থানায় আসেন চেংটু মেম্বার। এসময় থানার ওসি আরশেদুল হক নির্যাতিত কিশোরীকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সঙ্গে ঘটে যাওয়া নানা চাঞ্চল্যকর সত্য ঘটনার কথা অকপটে স্বীকার করে কিশোরী। ঘটনার সত্যতা পেয়ে কিশোরীর সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন। পরে নির্যাতিত ঔই কিশোরী নিজেই বাদি হয়ে সৎ বাবা ইদ্রিস আলী ওরফে চেংটু ও মাসুদ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এসময় পুলিশ অভিযুক্ত সৎ বাবা ও প্রতিবেশি মাসুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ