শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৫ দিনের টানা ভারী বর্ষণে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৫ দিনের টানা ভারী বর্ষণে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
মঙ্গলবার ● ৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ দিনের টানা ভারী বর্ষণে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে টানা ভারী বর্ষনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বান্দরবান-চট্টগ্রাম সড়ক পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে। আজ মঙ্গলবার ৯ জুলাই সকাল থেকে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে বান্দরবান কেরানীহাট হড়কের বড়দোয়ারা এলাকায় সড়কটি পানিতে তলিয়ে গেলে বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে শত শত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে, গত সোমবার থানচি-বান্দরবান সড়কের চিম্বুক নয় মাইল নামক এলাকায় পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও সড়কের মাটি সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়।
অন্যদিকে, গত শুক্রবার ঢাকা থেকে ২০ জন পর্যটক রেমাক্রি ও তিন্দুতে বেড়াতে যায়। শনিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪ জন পর্যটক সোমবার বিকেলে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় থানচি সদরে পৌঁছালেও বাকি ১৬ জন পর্যটক রেমাক্রি ও তিন্দুতে আটকা পড়ে রয়েছেন।
বান্দরবান বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ঝুন্টু দাশ বলেন, বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া বড় দুয়ারা এলাকায় সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় বাস চলাচল বন্ধ করে দিতে হয়েছে। পানি কমলে শীঘ্রই বাস চলাচল স্বাভাবিক করা হবে।
উল্লেখ্য, পাঁচ দিনের টানা ভারী বর্ষণে বান্দরবানের সাতটি উপজেলায় সড়কের পাশে ছোট বড় বিভিন্ন পাহাড় ধসের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবানের বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার সাতটি উপজেলায় ১২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া জনসাধারণের মাঝে সরকারের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা মোকাবেলায় জেলা প্রশাসনের ত্রাণ শাখায় খোলা হয়েছে ২৪ ঘন্টার মনিটরিং সেল।





আর্কাইভ