শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রভাবশালীরা রাউজানে কৃষিজমি ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন : পানিবন্দী শতাধিক পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রভাবশালীরা রাউজানে কৃষিজমি ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন : পানিবন্দী শতাধিক পরিবার
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রভাবশালীরা রাউজানে কৃষিজমি ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন : পানিবন্দী শতাধিক পরিবার

---রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আকবর শাহ্”র বাড়ীর বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কৃষি জমি ভরাট করে নির্মাণ করেছে পাকা ভবন। কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মাণ করায় বর্ষা মৌসুমে বৃষ্টি পানি প্রবাহিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি মাধ্যমে জলবদ্ধতা সৃষ্টি হয় । জলবদ্ধতা সৃষ্টির কারণে আকবর শাহ্”র বাড়ীর শতাধিক পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। আকবর শাহ্ বাড়ীর মো. গোলাম মওলা বলেন, তাদের বাড়ীর পাশে একটি পানি চলাচলের পথ ছিল। বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে পানি চলাচলের পথ দিয়ে প্রবাহিত হয় বৃষ্টির পানি। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা পানি চলাচলের পথ বন্ধ করে কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মাণ করার ফলে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় পানি চলাচলপথ। গৃহবন্দী হয়ে পড়ে আকবর শাহ্” বাড়ীর শতাধিক পরিবার। আকবর শাহ্”র বাড়ীর প্রভাবশালী ব্যক্তিরা কৃষিজমি ভরাট করে পাকা ভবন নির্মাণ করে পানি চলাচলের পথ না রাখায় এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর থেকে দক্ষিণ আকবর শাহ্ সড়কের উপর দিয়ে পানি চলাচলের জন্য একটি কালভার্ট নির্মাণ করে দেন। এলাকার পানি চলাচলের জন্য সরকারি একটি খাসের জায়গা রয়েছে। সে জায়গাটি বর্তমান ভরাট করে প্রভাবশালীরা পাকা ভবন নির্মাণ করে। আকবর শাহ্ বাড়ীর গৃহবন্দী হয়ে থাকা শতাধিক পরিবারের মধ্যে আবুল কালাম, আবুল ছালাম, নুরুল ইসলাম, মো. জাফর, মো. বদিউল আলম, শাহ্ আলম, ইলিয়াছ, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, জয়নাল, মো. ফজলু , নুর বানু, জালাল আহম্মদ, নুর উদ্দিন, মো. ইলিয়াছ, নাছির উদ্দিন, মো. শাহজাহান, মো. নুরু, সোলাইমান, ফোরকান, ইকবাল ও বখতেয়ার। এসব পরিবার গৃহবন্দী হয়ে পরলে রান্নাঘর ঠিকভাবে রান্না করতে পারছেনা। এ জলবদ্ধতার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দাবী জানান গৃহবন্দী হয়ে থাকা পরিবাররা। আকবর শাহ্” র বাড়ীর প্রভাবশালী ব্যক্তির সাথে ফোনে কথা বললে তাদের কোন সারা পাইনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)