শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে সরকারী পাঠ্যপুস্তুক বাজারে বিক্রির পর জব্দ
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে সরকারী পাঠ্যপুস্তুক বাজারে বিক্রির পর জব্দ
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে সরকারী পাঠ্যপুস্তুক বাজারে বিক্রির পর জব্দ

---বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী নেপালতলী বুরুজ আদর্শগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর পুরানো সরকারী পাঠ্যপুস্তুক (বই) কদমতলী বাজারে গোপনে বিক্রি করা হয়েছে এমন খবরপেয়ে গতকাল বুধবার রাঁত ১১টায় ইউএনও অভিযান চালিয়ে ওই দোকান থেকে প্রায় ২মন বই জব্দ করে দোকানকে সিলগালা করে দেয়।
একাধিক সূত্র জানায়, বুরুজ আদর্শগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ে দূীর্ঘদিন যাবত বিভিন্ন শ্রেনীর প্রায় ২থেকে ৩মন সরকারী পাঠ্যপুস্তুক (বই) পুরানো ও ছেড়া-ফাঁটা হয়ে পরিত্যক্ত হয়ে যায়। বর্ষা-বৃষ্টির পানিতে বইগুলো আরো নষ্ট হওয়ার উপক্রম হলে প্রধান শিক্ষক এমদাদুল হক তার লোকজন দিয়ে গত বুধবার কদমতলী বাজারে মালু নামের এক দোকানদারের নিকট স্বল্পমূল্যে বিক্রি করে দেয়। এরপর স্থানীয় লোকজন বিষয়টি ইউএনও’কে জানালে গাবতলী ইউএনও আব্দুল ওয়ারেছ আনসারী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন’কে নিয়ে ওই দিন রাঁত ১১টা সময় কদমতলী বাজারের মালু দোকানে গিয়ে অভিযান চালিয়ে প্রায় ২মন বই জব্দ করে দোকানকে সিলগালা করে দেয়।

আজ বৃহস্পতিবার বিষয়টি সরেজমিনে পরিদর্শন শেষে তদন্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছাঃ রাশেদা খানম জানান, বিদ্যালয়ের বিক্রিত বইগুলো অল্প সংখ্যক ও পুরানো ছিল। সরকারী বই পুরানো হলেও বিক্রি করাটা ঠিক হয়নি। জব্দকৃত বই প্রায় ২মন হবে। বইগুলো ওই দোকানেই রেখে দেওয়া হয়েছে। বিষয়টি সুরাহা না হওয়া পয়ন্ত বইগুলো কেউ বিক্রি করতে পারবে না। তদন্ত শেষে ইউএনও নিকট প্রতিবেদন জমা দিব। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, ওই দিন রাঁতে বইগুলো ইউএনও স্যার জব্দ করে দোকানকে সিলগালা করে দিয়েছেন। সরকারী পাঠ্যপুস্তুক বিক্রি করার বিষয়ে তদন্ত চলছে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকতা আব্দুল ওয়ারেছ আনসারী জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে সরকারী বইগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার’কে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যর্থাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক জানান, সরকারী পাঠ্যপুস্তুকগুলো খুব পুরানো, ছেড়া-ফাঁটা, ময়লাযুক্ত ও অচল বই ছিল। ২মনের মত বই বিক্রি করে যে টাকা পাওয়া হয়েছে তা দিয়ে বিদ্যালয়ের পুরানো বারান্দা ও সংস্কার কাজ করা হবে। বই বিক্রির বিষয়ে গত ৬জুলাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির মিটিং এ রেজিলেশনের মাধ্যমে বইগুলো বিক্রি করা হয়েছে। তবে এলাকার সচেতনমহল ও শিক্ষানুরাগীরা জানান, বাজারে বিক্রিত হওয়া সরকারী বইগুলো কখনোই পুরানো ছিল না। বইগুলো ওজন ২মন নয় কমপক্ষে ১৫মন হবে। এমনকি তদন্ত কর্মকর্তা বইগুলো উদ্ধার না করেই সেখানেই রেখে চলে যায়। বিষয়টি ধামাচাপা দিয়ে একটি মহল নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তারা জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ