শুক্রবার ● ১৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলা » বিভাগীয় পর্যায়ে রোলার স্কেটিং প্রতিযোগিতা-২০১৯
বিভাগীয় পর্যায়ে রোলার স্কেটিং প্রতিযোগিতা-২০১৯
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন বিভাগীয় পর্যায়ে রোলার স্কেটিং প্রতিযোগিতা ২০১৯ (রংপুর বিভাগ) শিরোনামে লালমনিরহাটে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৯ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট এ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার তিন শতাধিক প্রতিযোগী।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড: মতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন।
২৬তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতার সংবাদ সম্মেলন
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ২৩ ও ২৪ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে “ ২৬তম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা ২০১৯”।
আগামী ২১ জুলাই রবিবার ১২ টায় ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির সভাকক্ষ (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ২য় তলা) ২৬তম জাতীয় জুনিয়র কুস্তি প্রতিযোগিতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল